চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চার্জশিট তো আপনার বিরুদ্ধে আনা উচিত’‌, পুরুলিয়ায় শাহকে তুলোধনা মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে আজ রবিবার পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। গ্রীষ্মের প্রচণ্ড তাপে দাঁড়িয়ে নাম না করে অমিত শাহকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে অমিত শাহের পেশ করা চার্জশিট নিয়ে নাম না করে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে পাথরকাটা ফুটবল গ্রাউন্ডের সভা থেকে চক্রান্ত করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর তোপ, ‘‌গতকাল বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত। আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন? নেই কাজ তো খই ভাজ! উনি ‘স্বৈরাচারী’, ‘গণতন্ত্র হত্যাকারী’। তোমরা মানুষের অধিকার কেড়েছো। কেউ এবার তোমাদের ভোট দেবে না।’‌

অন্যদিকে এবার আবার তাঁকে মারার কোনও পরিকল্পনা, ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী। কলকাতায় এসে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যান্ডেজ’ নিয়ে কটাক্ষ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে। আগেরবার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আবার কি মারার প্ল্যান করছো নাকি? কারও চরিত্রহনন করার আগে তো পরিকল্পনা করা হয়। তেমন কিছু হয়েছে নাকি?’ এই ভাষাতেই সুর চড়ান তিনি।

এছাড়া বুথ পাহারার ডাক দেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। বিজেপি ভোট নিয়েও যে চক্রান্ত করছে সেটাও জানিয়ে দেন ভরা সভা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌মা বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে। আমাদের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা করেছে। সব চক্রান্ত ব্যর্থ করে দেব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মানুষের ক্ষমতা পাব। মানুষের ক্ষমতা শুধু চাই। ভোটবাক্সে ওদের বিরুদ্ধে বদলা নিতে হবে। তৃণমূল থাকলেই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন। ওরা এলে সব কেড়ে নেবে। তাই ভোট তৃণমূলকেই দেবেন। ভুল করবেন না।’‌

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ