‘‌নির্বাচন চলার সময়ই সংসদে ডিলিমিটেশন বিল এনেছে’‌, বিজেপিকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে জনসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি কেশিয়াড়ির কুসুমপুরের মাঠে সভা করলেন। তারপর তিনি ঝাড়গ্রামের উদ্দেশে রওনা হলেন। তৃণমূলনেত্রীর সভা ঘিরে কর্মী–সর্মথকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। নির্বাচন চলার সময়ই সংসদে ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে বলে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর মনোনয়ন বাতিল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। আর এখান থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী।

এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন এরা থাকলে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বিহারে যাঁদের ভোট কেটেছে, তাঁদের বলা হচ্ছে, রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে এসব করতে দেব না। ভোট চলাকালীন পার্লামেন্টে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। একটুও ওয়েট করতে পারল না। কারণ টুকরো টুকরো করবে বাংলাকে। আর তার জন্য নিয়ে আসতে চায় এনআরসি। গতকাল সংকল্প না কি একটা মিথ্যার বেসাতি করেছে। সেখানে বলেছে, ইউসিসি করা হবে। যার মানে ইউনিয়ন সিভিল কোড। যেখানে আপনাদের সব অধিকার ওরা কেড়ে নেবে। তাই শান্তিতে থাকতে গেলে তৃণমূলকে ভোট দিন। আমরা পুরোপুরি এটার বিরোধিতা করব। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে, তখন বিলগুলি আনতে হচ্ছে? আজকে তুমি বিল পাশ কর করবে, কালকে তুমি ক্ষমতায় থাকবে না। আমরা বাতিল করে দেব। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ, সব বাতিল করে দেব আমরা।’‌

অন্যদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর মনোনয়ন বাতিল করার ষড়যন্ত্র করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। অর্থাৎ ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভয় পেয়েই ভুয়ো নালিশ করা হয়েছিল। যদিও তা শেষ পর্যন্ত ঘটাতে পারেনি বলে অভিযোগ তাঁর। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপি সঙ্গে শুধু নয়। বিজেপির ভ্যানিশ মেশিনের সঙ্গে। আমার কেন্দ্রে আমার নমিনেশন কাটার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যা এফিডেভিট করে আমার নমিনেশন ক্যানসেল করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি।’‌

এছাড়া বিজেপি থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না বলেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের জন্য বিজেপি যে কিছু করেনি এবং তাদের পাশে এসে দাঁড়ায়নি তা নিয়েও বিজেপিকে বিঁধেছেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘‌ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেরার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। এসআইআর ইজ এ বিগ স্ক্যাম। দিল্লি আমাদের বাংলাকে টার্গেট করেছে। আমাদের টার্গেট দিল্লি। আমরা বললে করি। ওরা করে না। বুলডোজার চালায়। কতবার আদিবাসীদের উৎসবে এসেছে? আন্তর্জাতিক আদিবাসী দিবসে প্রতিবার আমি এসেছি। মনে রাখবেন জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি। আমরা আইন করে বলেছি জোর করে আদিবাসীদের জমি দখল করা যাবে না। সাধারণ মানুষের জমিও কেউ জোর করে দখল করতে পারে না।’‌

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর