‘মোটা ভাই মিথ্যে কথা বলার জুড়ি নাই‌’‌, নাম না করে শাহকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের পর গোপালপুর মাঠে বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে চলে যান বারাসত। সেখান থেকে বিজেপি ব্যাপক হারে হারবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এসআইআর পর্বে বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলেও সরব হন তিনি। তার সঙ্গে বিজেপির মতো এত খারাপ পার্টি তিনি দেখেননি বলেও দাবি করেন। নাম পরে উঠলে ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

এদিকে আজ, শুক্রবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে এসে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সংকল্প পত্রে। তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌ভোট এলে তখনই বিজেপিকে দেখতে পাওয়া যায়। আর মিথ্যে প্রতিশ্রুতি দিতে থাকে। বিজেপির মতো খারাপ দল আমি একটাও দেখিনি। এরা ভোটের সময় আসে মিথ্যে কথা বলে, আর ভোট হয়ে গেলে ফুরুৎ করে উড়ে যায়। বলেছিল দু’‌কোটি চাকরি দেবে বছরে। ১৫ লাখ টাকা নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোথায় গেল?‌ কোথায় গেল সেই প্রতিশ্রুতি?‌ মোটা ভাই মিথ্যে কথা বলার জুড়ি নাই‌। মিথ্যের ফুলঝুরি নিয়ে এখানে এসেছে। তাই বদলা নিতে গণতন্ত্রের থাপ্পড় দিতে ভোট দেবেন।’‌

অন্যদিকে নির্বাচনী জনসভা থেকে জনতার উদ্দেশে বাংলাকে ভাল রাখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান করলেন। এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের ট্রাইব্যুনালে আইনজীবী দয়ে সাহায্য করার কথাও বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা দিয়ে বলেন, ‘‌আপিল করবেন। আমরা ট্রাইব্যুনালে লড়াই করব। বাংলাকে ভাল রাখতে হলে মা–বোনেদের ভাল রাখতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। সারা বাংলায় কে প্রার্থী ভুলে যান, যদি আমার নেতৃত্বে সরকার চান তা হলে আমার মুখ মনে রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।’‌

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলায় এসে মিথ্যে কথা বলে গিয়েছেন বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মাছ নিয়ে মিথ্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী বলে অভিযোগ তাঁর। কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) মৎস্য নিয়ে কথা বলছেন। আমাদের রাজ্যে ভেড়িতে ভর্তি। এত বড় মিথ্যে বললেন মোদি বাবু! বিহারে নাকি এত মাছ উৎপাদন হয় যে বাইরে পাঠাতে হয়। বিহারে তো মাছ খেতেই দেওয়া হয় না। তাই বাইরে যায়। আমাদের এখানে কত মাছ উৎপাদন হয় হিসাব নিয়ে কথা বলুন। মিথ্যে বলবেন না। বাংলাকে অপমান করবেন না।’‌

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের