‘‌বিজেপির তাঁবেদারি করছে নির্বাচন কমিশন’‌, এসআইআর আবহে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করার নামে ভোটারদের নাম কাটার চক্রান্ত চলছে। নদিয়ায় উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলে কৃষ্ণনগরের সভা থেকে ফের জানাল‌েন মুখ্যমন্ত্রী।

এদিকে কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতাদের দু’‌কান কাটা বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ব্যাঙ্কের কাজে, প্যান কার্ডে আধার কার্ড বাধ্যতামূলক হলেও ভোটাধিকার এবং নাগরিকত্বের ক্ষেত্রে আধার গ্রাহ্য করা হচ্ছে। দিল্লি থেকে কিছু লোককে পাঠানো হচ্ছে। ডিএমদের উপর খবরদারি করার জন্য। ডিএম, বিডিওদের ভয় দেখাচ্ছে। এখনও ভোট আসেনি। তার আগেই এমন কাজ করা হচ্ছে। বাংলা থেকে কাউকে তাড়ালে কেমন করে নিয়ে আসতে হয় আমরা জানি। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে। যাঁর দুটো চোখ দেখলেই বোঝায় যায়, এক চোখে দুর্যোধন অপর চোখে দুঃশাসন। কেউ ভয় পাবেন না। সীমান্তের দিকে যাবেন না। উনি করতে পারেন না এমন কোনও কাজ নেই।’‌

অন্যদিকে এসআইআর করে বিহারে যা করা গিয়েছে সেটা বাংলায় করা যাবে না বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করলেও ফল মিলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করা হবে না নাগরিক কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌বিএসএফের ধারেকাছে যাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন, অপর চোখে দুঃশাসন। বিহার পারেনি, বাংলা পারবে। রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বিজেপির তাঁবেদারির জন্য আধার কার্ড চলবে? ইয়েস স্যার।’‌

এছাড়া মানুষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ফর্ম ফিলাপ করার পক্ষে সওয়াল করেন। আর ডেকে পাঠালে যেতে বলেছেন তিনি নাগরিকদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এখান থেকে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়ে ছ’‌মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা। কেন্দ্রের টাকা রাজ্যের লাগবে না। রাজ্য নিজের অর্থে ১০০ দিনের কাজ চালিয়ে নিয়ে যাবে।’‌

 

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য