আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌সব ক’টাকে গ্রেফতার করেছি! এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’‌, প্যাটিস কাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করে। আর ওই অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে এবার গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের সময় যে ঘটনা ঘটেছিল তার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এই ঘটনা নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

এদিকে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওইদিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দু’‌জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অপরজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। এখানেই কয়েকজন যুবক তাঁদের মারধর করে বলে অভিযোগ। কান ধরে ওঠবোস করানো থেকে শুরু করে বাক্সে থাকা সমস্ত প্যাটিস ফেলে দেয় বলে অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌গীতাপাঠ আমরা সবাই করি। তার জন্য পাবলিক মিটিং করার কী আছে? সবকটাকে গ্রেফতার করেছি! এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। গরিব মানুষের রুটি–রুজিতে কোপ মেনে নেব না। যার যা ইচ্ছে বিক্রি করবে। কারও গায়ে হাত দেওয়া যাবে না। বাংলায় এমন সংস্কৃতি নেই।’‌

অন্যদিকে এসআইআর করে বিহারে যা করা গিয়েছে সেটা বাংলায় করা যাবে না বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করলেও ফল মিলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করা হবে না নাগরিক কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌বিএসএফের ধারেকাছে যাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন, অপর চোখে দুঃশাসন। বিহার পারেনি, বাংলা পারবে। রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বিজেপির তাঁবেদারির জন্য আধার কার্ড চলবে? ইয়েস স্যার।’‌

এছাড়া মানুষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ফর্ম ফিলাপ করার পক্ষে সওয়াল করেন। আর ডেকে পাঠালে যেতে বলেছেন তিনি নাগরিকদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এখান থেকে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়ে ছ’‌মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা। কেন্দ্রের টাকা রাজ্যের লাগবে না। রাজ্য নিজের অর্থে ১০০ দিনের কাজ চালিয়ে নিয়ে যাবে।’‌

 

 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ