‘‌বিজেপিকে শূন্য করে দিন’‌, বহরমপুর থেকে ডাক দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বৃহস্পতিবার বহরমপুরে জনসভা করে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর এসআইআর করে বাংলার নাগরিকদের বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ করলেন তিনি। এমনকী মুর্শিদাবাদের সভা থেকে বিজেপিকে শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, আর সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের সাহায্য করবেন এটাই নিয়ম বলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন কয়েক মাস আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অশান্তির ঘটনা নিয়ে বলতে গিয়ে নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, মানুষের কাজ আটকে দিয়ে নির্বাচনমুখী রাজনীতি করতে চাইছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলায় এনআরসি করতে দেব না। আমার গলা কেটে দিলেও এখানে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কাউকে তাড়াব না। রোহিঙ্গা বাংলায় কোথা থেকে আসবে? রোহিঙ্গা তো আসবে মণিপুর, মিজ়োরাম, ত্রিপুরা দিয়ে। সীমান্ত, বিএসএফ, পাসপোর্ট, ভিসা সবই তো কেন্দ্রের হাতে। এখন দোষ দিলে হবে? গত কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে, রাজ্য সরকার কালেক্টরে খতিয়ান নম্বর ১ এ ধর্মীয় স্থানগুলো মসজিদ কবরস্থান হিসাবে নথিভুক্ত করা হয়েছে। মিথ্যে কথা। সব ধর্মেই কিছু গদ্দার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করে।’‌

এদিকে এসআইআর নিয়েও চ্যালেজ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌মানুষকে দু’মুঠো অন্ন জোগানোর জন্য টাকা দেয় না। রাস্তা, ঘর, সেচ, কোনও উন্নয়নের টাকা দেয় না। অথচ ভোটের ছ’মাস আগে হঠাৎ এসআইআর! সরকার যাতে কাজই না করতে পারে, সেই জন্যই এই ঘোষণা। হিম্মত থাকলে দু’বছর আগেই এসআইআর ঘোষণা করেননি কেন? এখন কেন? কারণ ভোট সামনে। তামিলনাড়ু, কেরল, বাংলা, মাত্র চারটি রাজ্যে এসআইআর হচ্ছে। কেন? কারণ এই রাজ্যগুলোতে বিরোধী শক্তি আছে। তাই কেন্দ্রের নিশানায়। কিন্তু অসমে, ত্রিপুরায় হবে না কেন? কারণ ওখানেও ওরা বসে আছে।’‌

অন্যদিকে দেশের স্বার্থেই যদি পদক্ষেপ করা হয়, তাহলে সারা দেশে একসঙ্গে এসআইআর হওয়ার কথা বলে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বিজেপি বাংলাবিদ্বেষী। বাংলা ও বাঙালিকে নিশানা করছে ওরা। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কেউ বাংলায় কথা বললেই ভিন্‌রাজ্যে তাঁদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা সব ধর্মকে সম্মান করে। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মানবে না। যারা সাম্প্রদায়িকতার রক্তে হোলি খেলছে, তাদেরও সতর্ক করছি। এবার বিজেপিকে শূন্য করে দিন। একটি ভোটও দেবেন না।’‌

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের