আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশু দিবসে পাহাড়ি কচিকাঁচাদের সঙ্গে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার শিশু দিবসের দিন তিনি পথচলতি শিশুদের সঙ্গে  কিছুটা সময় কাটান। শুধু তাই নয় শিশুদের  চকলেট উপহার দিলেন প্রিয়  ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একেবারে খোস মেজাজে তাঁকে  দেখা গিয়েছে । একথায় বলা যায় পাহাড়ে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী।

বলা বাহুল্য, যেকোন  রাজনৈতিক কর্মসূচীতে বিরোধীদের বিরুদ্ধে ঝলসে উঠতে মমতাকে যেমন দেখা যায় তেমনি ছোটদের সামনে পেলেই তাদের কোলে টেনে নিয়ে আদর করতে । অভিষেকের কন্যা থেকে পাহাড়ি খুদে সকলেই তাঁর কাছে প্রিয়। তাই পাহাড়ি রাস্তায় হাটতে হাটতে নিরাপত্তার বেড়াজাল টপকে মুখ্যমন্ত্রীকে দেখা যায় কোন বাসিন্দার ঘরে ঢুকে মোমো বানাতে অথবা চায়ের দোকানে ঘরোয়া আড্ডার মাঝে চা বানাতে। কিন্তু এসব জায়গাতেও কোন ছোট বাচ্চা তাঁর নজরে এলে তাঁকে আদর করতে ভোলেন না মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর থেকে পাহাড়ে এসেছেন মুখ্যমন্ত্রী । আজ সফরের তৃতীয় দিন তাঁর। মঙ্গলবার দার্জিলিংয়ে পাহাড়ি রাস্তায় হেঁটে  জনসংযোগ করেছেন মমতা। বলতে গেলে উত্তরবঙ্গ সফরে প্রায় প্রতিদিন পাহাড়ি রাস্তায় তিনি হেটেছেন কিলোমিটারের পর কিলোমিটার । জেনেছেন আমজনতাদের অসুবিধার কথা। বলা যায়,  পাহাড় মুখ্যমন্ত্রীর খুব পছন্দের জায়গার মধ্যে একটি। তাই সেখানকার মানুষদের  যাতে কোন অসুবিধা না হয় সেইদিকে  বিশেষ নজর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ২

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

গণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মুচলেকা দিতে হবে, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ