আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত’‌, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলাদেশে নেমে এল শোকের ছায়া। কারণ আজ, মঙ্গলবার প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই ঘটনার পরই ৭ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল বিএনপি। আর খালেদা জিয়ার প্রয়াণে এবার শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতসকালেই এই খবর পেয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ভারতের তথা বাংলার সম্পর্ক বরাবরই ভাল ছিল। তবে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে সেই সম্পর্কের অবনতি হয়। যদিও এসব নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি।

এদিকে স্বামী জিয়াউর হত্যাকাণ্ডের কয়েক বছর পরই খালেদা হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মহিলা। তাই খালেদা জিয়ার প্রয়াণের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত।’‌ এই বর্ণময় চরিত্রের প্রাক্তন প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ বছর পর ছেলে তারেক রহমানকে দেখতে পান। ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। তারপর ঠিক পাঁচ দিনের মাথায় প্রয়াত হলেন খালেদা জিয়া।

অন্যদিকে বিএনপি সূত্রে খবর, তাঁর মৃত্যুর সময় পাশেই ছিলেন ছেলে তারেক। দীর্ঘ চার দশকের রাজনীতি, উত্থান–পতন, জেল যাত্রা সব ফেলে ৮০ বছর বয়সে চলে গেলেন খালেদা জিয়া। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদার নেতৃত্বে জয়ী হয় বিএনপি। ‌আর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। আর ২০০১ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন খালেদা। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ‘‌আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’‌

তাছাড়া ২০২১ সালের মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২২ সালে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয় তাঁর। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল খালেদা জিয়াকে। কথা ছিল এবারও নিয়ে যাওয়ার। কিন্তু সেটা আর হল না। খালেদা জিয়া বিগত প্রায় ১৫ বছর ধরে অসুস্থ ছিলেন। তাঁর কিডনি, লিভার, হার্ট, কিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচে ছিলেন। ‌নভেম্বর মাসের ২৩ তারিখ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। আজ প্রয়াত হন খালেদা জিয়া। তারপরই শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ