‘‌তোমরা বসে উকুন বাছো’, পাণ্ডবেশ্বরের সভায় বিজেপিকে পরামর্শ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নির্বাচন কমিশনের তালিকা প্রকাশের ঘোষিত সময়সীমার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যে অর্ধেকের বেশি বুথে বিচারাধীনদের কোনও তালিকাই প্রকাশ করা হয়নি। ফলে ঘোর বিভ্রান্তির মধ্যে পড়েছেন ভোটাররা। এখনও পর্যন্ত নাকি ৩২ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বাদের খাতায় রয়েছে প্রায় ১৩ লক্ষ। ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকাই প্রকাশ হয়নি। এভাবেই মানুষের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এত হামলা করার পরও জিতবে বাংলা। তাই বিজেপিকে উকুন বাছতে পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানের বিশাল জনসভা থেকে বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা করেন এবং তৃণমূল কংগ্রেস পাণ্ডব বলে তোপ দেগেছেন। এখান থেকেই তৃণমূল সুপ্রিমো সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘‌লড়াইটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। বিজেপি কৌরব পক্ষ। আর তৃণমূল পাণ্ডব পক্ষ। যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা। কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো। বাংলায় তোমাদের কোনও জায়গা নেই।’‌

অন্যদিকে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌আসানসোল নিয়ে যদি বলি তাহলে পাণ্ডবদের সঙ্গে কৌরবদের লড়াই এবার। আমরা পাণ্ডব বিজেপি কৌরব। বিজেপির শুধুই মিথ্যে প্রতিশ্রুতি। এসআইআর করে মানুষের নাম বাদ দিচ্ছে। বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।’‌

তাছাড়া পাণ্ডবেশ্বরে জনসভা থেকেই জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘‌বিজেপি মধ্যরাতের তাণ্ডবকারী দল। যা খুশি তাই করে বেড়াচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়ছে। তিনদিন আগে নাকি তালিকা প্রকাশিত হল। এখনও কেন সব জায়গায় লিস্ট টাঙানো হল না? উত্তর দিন। যদি বিচারাধীন ৪০ শতাংশের নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি। এখনও কেন তালিকা টাঙাতে পারল না?‌ অন্তত সংবাদমাধ্যমকে কেন দিতে পারছে না। ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেবে বলেছে। বুথে বুথে এখনও তালিকা টাঙাতে পারল না? কেন কোনও পার্টিকেও তালিকা দেওয়া গেল না? পর্দা কে পিছে কেয়া হ্যায়।’‌

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে