‘জীবন রাঙিয়ে উঠুক’, দোলে রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি মেতেছে তাঁদের প্রিয় উৎসব দোলযাত্রা বা বসন্ত উৎসবে। আজ রঙে রঙে রঙিন হয়ে ওঠার দিন। তাই দোলপূর্ণিমার দিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তিনি  নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা  জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লেখেন, ‘ সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি-সম্প্রীতি-ভালবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক এই প্রার্থনা করি। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।‘

সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত, তাই এই দেশে ধর্ম আলাদা হলেও উৎসবের দিনে ফের সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল থেকেী হোলির রঙে মেতে উঠছে গোটা বাংলার মানুষ। চলতি বছরে আজ অর্থাৎ ২৫ মার্চ দোল উৎসব এবং ২৬ মার্চ গোটা দেশের মানুষ মাতবেন হোলির আনন্দে।

উল্লেখ্য, দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেনও অধরাই থেকে যায়। তাই আজ  রঙের উৎসবে মেতেছে  বাংলা ৷ বিভিন্ন এলাকায় চলছে বসন্তোৎসব৷ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোল উৎসব ও পুজো পদ্ধতি। 

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা