পূর্ব মেদিনীপুরে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এদিন যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তার মধ্যে রয়েছে, দিঘার মেরিন ড্রাইভ, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। সূত্রের খবর, এই জেলার জন্য ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম প্রশাসনিক বৈঠক করছেন। তাই এই বৈঠকের দিকে বাড়তি নজর রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, বুধবার যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তার মধ্যে রয়েছে, দিঘার মেরিন ড্রাইভ। এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, ময়না ব্রিজ। শুধু প্রকল্পের উদ্বোধন নয়, এদিন প্রশাসনিক বৈঠক থেকে ৪০ টিরও বেশি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। সূত্র মারফত জানা গিয়েছে বুধবার নিমতৌড়িতে দুপুর দু’টোর সময় প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এদিন পূর্ব মেদিনীপুর জেলার জন্য মোট ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

উল্লেখ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দিঘায় মেরিন ড্রাইভ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। মেরিন ড্রাইভ চালু হলে দিঘায় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলেই জানিয়েছিলেন তিনি। সেই মেরিন ড্রাইভ প্রকল্প পুরোদমে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এদিন তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এই মেরিন ড্রাইভকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। পাশাপাশি দিঘার সমুদ্র সৈকতের সৌন্দর্যায়নের জন্য আগে যে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বুধবার তারও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের