‘বিজেপির কিছু লোক উসকানি দেয়, দাঙ্গা বাঁধায়’ পুরুলিয়া থেকে হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরুলিয়ায় একজন এমপি পাইনি, দুজন এমএলএ পেয়েছি, তবুও পুরুলিয়ার মানুষকে ভালবাসি।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিজেপির কিছু লোক উসকানি দেয়, দাঙ্গা বাঁধায়’ পুরুলিয়ার সভা থেকে ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়ায় মেরুকরণের রাজনীতি করে ভোট পেয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহের দল। কোথাও উসকানি দিয়ে, কোথাও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে ভোট টানতে সক্ষম হয়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সেই বিষয়টি নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরুলিয়ার জন্য বিজেপি কিছু করেনি। বিজেপিকে নিশানা করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘যারা একদিন বলেছিল পুরুলিয়া জেলায় বিজেপিকে ভোট দিন, তারা সব করে দেবে। একটা কাজও করেনি। আজও মানুষের সাহায্য আমরা করে যাচ্ছি, আমরা করে যাব। এটা আমাদের দায়বদ্ধতা।’ তাঁর আরও সংযোজন, ‘কিছু বিজেপির লোক আছে, যারা উস্কানি দেয়। দাঙ্গা বাঁধায়।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরুলিয়ায় একজন এমপি পাইনি, দুজন এমএলএ পেয়েছি, তবুও পুরুলিয়ার মানুষকে ভালবাসি।’

পুরুলিয়ার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে আন্তরিক তা এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুরুলিয়া জেলাকে গুরুত্ব দিয়ে টুরিজম সেক্টরে আমরা আরও বেশি উন্নয়ন করব। আপনাদের এখানে জয়চন্ডী পাহাড় যেমন আছে, অযোধ্যা পাহাড় আছে। অযোধ্যা পাহাড়ে অনেক টুরিজম রিসর্ট হচ্ছে। রাস্তাগুলো ভালো করে করে দেওয়া হচ্ছে। একদিকে বান্দোয়ান, একদিকে বাঘমুণ্ডি, একদিকে কাশীপুর, একদিকে পুরুলিয়া। রূপসী বাংলা এই জেলা।’ পুরুলিয়ার মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে অনেক কাজ হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, কুর্মি, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। কুর্মি অ্যাকাডেমি তৈরি করে দিয়েছি।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং