ব্রাত্য খোদ মুখ্যমন্ত্রী!‌ বার কাউন্সিলের ভোটার তালিকায় নাম নেই, আইনজীবীদের মধ্যে আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বার কাউন্সিলের ভোট ঘোষণা হয়েছে। আর তারপর থেকেই অনিয়মের নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ গিয়েছে প্রচুর বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য–সহ অনেকে। তাতেই অবাক হয়েছেন তৃণমূলপন্থী আইনজীবীদের অনেকে। আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। চন্দ্রিমা ভট্টাচার্যও সদস্য। আর এই নিয়েই এখন জোরদার আক্রমণ শানাচ্ছেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ।

এসআইআর আবহে যখন রাজ্য–রাজনীতি তপ্ত তখন এমন ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে বাংলায় বার কাউন্সিলের নির্বাচন শেষ করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্বাচন তদারকি করছেন মণিপুর হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমার এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এখন দেখা যাচ্ছে, একাধিক অনিয়মের অভিযোগ উঠছে। আর তাতেই তেতে উঠেছেন সব জেলার আইনজীবীদের সংগঠন। তাই তাঁরা চিঠি লিখে বার কাউন্সিলকে বিষয়টি জানিয়েছে। ওই চিঠিতেই সবচেয়ে বেশি প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার খুলবে বার কাউন্সিলের অফিস।

এই ঘটনায় বিক্ষোভ দেখাতে পারেন তৃণমূলপন্থী আইনজীবীদের বড় অংশ। সূত্রের খবর, ২০১৮ সালের নির্বাচনে ৩০ হাজার আইনজীবী ভোট দিয়েছিলেন। এখন প্রকাশিত নতুন ভোটার তালিকাতেও ৩০ হাজার মতো ভোটারের নামই রয়েছে। কিন্তু সংখ্যাটা কমপক্ষে ৫৫ হাজার হবে বলে তাঁদের হিসেব। যেহেতু মাঝের বছরগুলির মধ্যে কয়েক হাজার ছেলেমেয়ে আইন পাশ করে বার কাউন্সিলের শংসাপত্র নিয়ে নানা আদালতে কর্মরত। তাঁদের নাম ওঠেনি বলে অভিযোগ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য লিগ্যাল সেলের প্রাক্তন আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায় বলেন, ‘প্রত্যেক জেলায় সাধারণ আইনজীবী থেকে বহু রাজনৈতিক ব্যক্তির নামও তালিকায় নেই। নতুনদের নাম ওঠেনি। এভাবে নিজেদের পরিকল্পনায় সফল হতে পারবেন না।’‌

তাছাড়া বর্ষীয়ান আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রত্যেক পাঁচ বছর অন্তর নিজেদের ‘বৈধ’ চিহ্নিত করতে ‘সার্টিফিকেট অফ প্র্যাক্টিস’ ইস্যু করার কথা। ২০১৬ সালে এই শংসাপত্র দেওয়ার জন্য বার কাউন্সিল আইনজীবীদের থেকে ৩০০ টাকা করে নিলেও কাউকে সার্টিফিকেট দেওয়া হয়নি। এই বিষয়ে বার কাউন্সিলের সহকারী সম্পাদক পিনাকী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘ভোটার তালিকায় নাম তোলার জন্য দিন বাড়ানো হবে কিনা সেটা পরে জানানো হবে। কোনও প্রশ্ন থাকলে বার কাউন্সিলের অফিসে জানতে হবে।’

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে