চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গত ১১ বছরে কোনও মাওবাদী হামলা হয়নি, বাঁকুড়ায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মাওবাদীদের (Maoist) ভয়ে আগে জঙ্গলমহলের মানুষ বাইরে বেরোতে পারতেন না। কিন্তু তৃণমূল সরকারের জমানায় গত ১১ বছরে কোনও মাওবাদী হামলা হয়নি, বাঁকুড়ায় দাঁড়িয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়ার বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী শুক্রবার বাঁকুড়ার সভা থেকে বলেন, ‘জঙ্গলমহল, পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রামে মাওবাদীদের ভয়ে মানুষ বাইরে বেরোতে পারতেন না। গত ১১ বছরে কোনও মাওবাদী হানা, মাওবাদী অত্যাচার হয়নি। এটা বাঁকুড়ার মানুষের গর্ব।’ প্রসঙ্গত বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকেও মুখ্যমন্ত্রী মাওবাদীদের প্রসঙ্গ তুলেছিলেন। বৃহস্পতিবার পুরুলিয়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘পুরুলিয়া জেলায় মাওবাদীদের ভয়ে আসতে পারতাম না এক সময়।’

এদিন জঙ্গলমহলের এই জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দক্ষিণবঙ্গ থেকে সোজা উত্তরবঙ্গের সংযোগকারী রাস্তা তৈরি করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। এদিন বাঁকুড়ায় ১৫০ কোটি টাকা মূল্যের মোট ৩৭টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি বাঁকুড়া জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮৭ কোটি ৫০ লাখ টাকা অর্থমূল্যের মোট ৩৫টি প্রকল্পের শিলান্যাস ও ১৫০ কোটি টাকা মূল্যের মোট ৩৭টি প্রকল্পের উদ্বোধন করেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ