মালদহে তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় পুলিশ সুপারের ওপর ক্রুদ্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলে গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হয়েছেন  পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর  দুলাল সরকার। আশঙ্কাজনক অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই প্রাণ হারান তিনি।  আর এই  ঘটনা নিয়ে  এবার  মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন,’ আমার খুব পরিচিত একজন, বাবলা সরকার খুন হয়েছে। ওর সিকিউরিটি ছিল আগে। এখন তুলে নিয়েছে। এসপির অপদার্থতার জন্য খুন  হয়ে গেল।‘ শুধু তাই নয় বাবলার মৃত্যু নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,’ আমার পরিচিত ছিলেন  বাবলা সরকার । আজ তিনি  খুন হয়েছেন।  তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই ছিলেন তিনি। দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং বাবলা কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন। এই ঘটনাটি জানার পর আমি মর্মাহত  । অবিলম্বে দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।আমি এতটাই মর্মাহত এবং দুঃখিত যে আমি কীভাবে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাব তা আমি জানি না। ঈশ্বর চৈতালীকে এই যুদ্ধ  লড়াই করার শক্তি দিক।‘

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় উপস্থিত ছিলেন  তৃণমূল নেতা দুলাল সরকার। অভিযোগ, তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি দুলাল সরকারের মাথায় লাগে । গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই প্রাণ হারান দুলাল সরকার। ইতিমধ্যেই এই ঘটনা  নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস