আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি রওনা হওয়ার মুখে বাংলা ভাগের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে  কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে দিল্লি যাওয়ার আগে ফের আরও একবার বাংলার বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বলেন, ‘ বাংলাকে নানা দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। একদিকে বকেয়ার টাকা আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়  বাজেটেও বাংলাকে বঞ্চনা করেছে। তাই এই সমস্ত বিষয় তুলে ধরতে প্রতিবাদ জানানোর মঞ্চ হল নীতি আয়োগের বৈঠক। সেই জন্য আমি বৈঠকে যোগদান করব। আমাকে বলতে দিলে বলব। তা না হলে  বেরিয়ে যাব।‘ পাশাপাশি এদিন বিমানবন্দর থেকে বাংলা ভাগের  প্রসঙ্গ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বললেন ,’ বিজেপির নেতারাও রাজ্য ভাগের চক্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না।’ 

বলা বাহুল্য, বেশ কয়েকদিন ধরে দানা বেঁধেছে বাংলা ভাগের প্রসঙ্গ। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়  মালদহ এবং মুর্শিদাবাদ-সহ ঝাড়খণ্ড এবং বিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার ডাক দিয়েছেন। আর তা নিয়ে এদিন দিল্লি যাওয়ার আগে সরব হলেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। তা ছাড়াও দিল্লিতে বিরোধী শিবিরের কয়েকজন নেতানেত্রীর সঙ্গেও তাঁর দেখা করার কর্মসূচি ছিল।তার পর শনিবার তিনি যোগ দেবেন  নীতি আয়োগের বৈঠকে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ