আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই’‌, নির্বাচন কমিশনকে অলআউট চ্যালেঞ্জ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ এবার নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই নির্বাচন কমিশনের এসআইআর কাজ নিয়ে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের নাম বাদ গেলে যে তিনি ছেড়ে দেবেন না তা আগেই বলেছিলেন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় বিষয় হল, নির্বাচন কমিশনকে এদিন অলআউট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন বৈধ ভোটারদের বাদ না দেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌চ্যালেঞ্জ করলাম যদি ক্ষমতা থাকে সব বৈধ ভোটারদের নাম তুলে ভোট করুন। সব সহযোগিতা পাবেন কথা দিলাম। কিন্তু যদি এর অন্যথা হয় জনতা জবাব দেবে। কোনও চেয়ার স্থায়ী নয়। শুধু জনতাই চিরন্তন। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? এখন তফসিলি, সংখ্যালঘু খুঁজছে। সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না নির্বাচন কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা। বিহারে যে ডকুমেন্ট অ্যালাও করা হলো সেগুলি বাংলায় কেন হবে না। বিহারে যে নথি গ্রহণ করা হয়েছে বাংলায় কেন নয়?’‌

এদিকে আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এসআইআর ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর তারপরই নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না নির্বাচন কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা। লক্ষাধিক বৈধ ভোটার ছিল কিন্তু তাদের চিন্তা না করে কেন লগইন বন্ধ করা হল? ১৪ তারিখ বেলা তিনটে নাগাদ কেন লগইন বন্ধ করা হল? এসআইআর করার নামে হিটলারি–তুঘলকি টর্চার চালাচ্ছে নির্বাচন কমিশন। যে ইআরও’‌দের সাসপেন্ড করা হল তাদের কোনও কথা কেন শোনা হল না? একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। মনে রাখবেন আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই।’‌

অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? বিহারে যে নথি যোগ্য, বাংলায় বাদ কেন? প্রশ্ন তুলে আরও একবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে বিঁধলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে কমিশন। আরও একবার কথা বললেন মুখ্যমন্ত্রী। ‘নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ