বুধবার হতে পারে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী

আগামী ১২ অক্টোবর বুধবার বিজয়া সম্মিলনী করতে পারেন মুখ্যমন্ত্রী। এই সম্মিলনী অনুষ্ঠানে শিল্পজগতের বিশিষ্ট মানুষজনকে আমন্ত্রণ জানানো হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজোর কার্নিভ্যাল শেষ হলেই বিজয়া সম্মিলনীর (Bijaya Sammilani) আয়োজন করবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (Chief Minister Mamata Banerjee)। আগামী ১২ অক্টোবর বুধবার বিজয়া সম্মিলনী করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই সম্মিলনী অনুষ্ঠানে শিল্পজগতের বিশিষ্ট মানুষজনকে আমন্ত্রণ জানানো হতে পারে।

প্রতি বছর দুর্গা পুজোর (Durga Puja) পর মুখ্যমন্ত্রীর বাড়িতে শুভেচ্ছা বিনিময় করতে যান সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। এ বছরও বিজয়া দশমীর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে কালীঘাটে মুখ‌্যমন্ত্রীর বাড়িতে বিভিন্ন ব্যক্তিরা আসছেন। মূলত বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হচ্ছেন। শুভেচ্ছা বিনিময় করতে আসছেন রাজ‌্য ও জেলাস্তরের বহু তৃণমূল নেতা কর্মীও। যদিও মুখ্যমন্ত্রীর তরফে আনুষ্ঠানিকভাবে এখনও বিজয়া সম্মিলনীর দিন ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে শনিবার রেড রোডে কার্নিভ্যাল  মিটলে বুধবার বিজয়া সম্মিলনী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে শিল্পজগৎ-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানান মুখ‌্যমন্ত্রী। বিজয়া সম্মিলনীর পর জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

অন্যদিকে শনিবারের রেড রোডে পুজো কার্নিভ্যালকে কেন্দ্র করে সাজ সাজ রব। ইতিমধ্যে মহানগরের এই রাজপথ সেজে উঠেছে বিভিন্ন রঙের আলোয়। কার্নিভ্যালে প্রায় ১০০টি পুজো কমিটি অংশ নেবে। শনিবার সকাল ১১টার মধ্যে সকল পুজো কমিটিগুলিকে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটেয়। উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। অনুষ্ঠানে বাজবে মুখ্যমন্ত্রীর গাওয়া গান। থাকবে ধুনুচি-ছৌ নাচও।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প