‘ডবল ইঞ্জিন রাজ্যেই মানুষ হেনস্থার শিকার হচ্ছে’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। মৃতের নাম আলাউদ্দিন শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। আর এই ঘটনা নিয়েই সুর সপ্তমে চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

এদিকে এই ঘটনায় এখন আলোড়ন পড়ে গিয়েছে। বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাউদ্দিনকে। আর মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘‌বাংলার শ্রমিকের উপর যে ঘটনা ঘটেছে সেটা ন্যক্কারজনক। বিজেপি শাসিত রাজ্যেই বাংলার শ্রমিক থেকে সাধারণ মানুষ হেনস্থা হচ্ছেন। বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। অথচ বাংলায় বিজেপি ভোট চাইছে। লজ্জা করে না।’‌

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতি এখন উত্তাল। কারণ বাংলার পরিযায়ী শ্রমিক তথা ফেরিওয়ালার মৃত্যুতে কোনও সহানুভূতি দেখায়নি বিরোধী দল বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌ডবল ইঞ্জিন রাজ্যে মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা সেইসব পরিবারের পাশে আছি। আর সাহায্যও করে যাব। কিন্তু কেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষ অত্যাচারিত হবে?‌ চেয়ারের মর্যাদা রক্ষা করুন, তাহলেই মানুষ আপনাকে সম্মান জানাবে। আমরা ভিন রাজ্যে বাংলার মানুষ বিপদে পড়লে নিয়ে আসি। কিন্তু এমন ঘটনা অত্যন্ত নিন্দার।’‌

এছাড়া এই পুলিশ প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বললেও পরিবারের দাবি এটা খুন। শরীরে মারধরের চিহ্ন, হাত–পায়ে আঘাত, গলায় ফাঁসের দাগের সঙ্গে অন্যান্য চিহ্ন। শুক্রবার সকালে মৃতদেহ এলাকায় পৌঁছতেই ক্ষোভ ফেটে পড়েন তাঁরা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌প্রতিনিয়ত বাংলার শ্রমিকদের উপর হামলা, অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এখানে এসআইআরের নামে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে। আর ভিন রাজ্যে অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলার মানুষ থেকে শ্রমিকের উপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। আগেও একাধিকবার এসব ঘটনা ঘটেছে। আমরা সব ঘটনার ক্ষেত্রেই এফআইআর করেছি। গ্রেফতার করেছি। আবারও করব। এসব বরদাস্ত করা হবে না।’‌

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম