এই মুহূর্তে

নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী,কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশকর্তারা

নিজস্ব প্রতিনিধি: নদিয়া: কোচবিহারের পর নদিয়ায় জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিসেম্বরে কৃষ্ণনগর সরকারি কলেজ মাঠে (Krishnanagar College Groumd) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করবেন। সেই সভাস্থল এবং তাঁর নিরাপত্তা দেখতে দক্ষিণবঙ্গ পুলিশের এডিজি(ADG South Bengal), ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শনিবার কৃষ্ণনগর সরকারি কলেজ মাঠে পরিদর্শন করেন ।সম্ভাব্য জনসভার নিরাপত্তা এবং প্রস্তুতি পর্যালোচনা করা হয়।মাঠ পরিদর্শনের সময়, পুলিশ প্রশাসনের শীর্ষ  কর্মকর্তারা মঞ্চ স্থাপন, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থান পথ সহ বিভিন্ন নিরাপত্তা-সম্পর্কিত দিক পরিদর্শন করেন।

জেলার পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন। পরিদর্শনের পর, পুলিশ সুপার জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর জনসভার স্থলের উপর কড়া নজর রাখা হচ্ছে ।যাতে অনুষ্ঠানে কোনও নিরাপত্তা ত্রুটি না থাকে। জেলা প্রশাসন এবং পুলিশ শীঘ্রই একটি যৌথ প্রস্তুতিমূলক সভাও করবে বলে জানা গেছে। ডিসেম্বরে জনসভা নিয়ে ইতিমধ্যেই কৃষ্ণনগর শহর জুড়ে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যে। গোটা শহরে মুখ্যমন্ত্রীর ছবি ও ব্যানার দিয়ে কিভাবে সাজানো হবে, শুরু হয়েছে তার পরিকল্পনা।

সেদিন কোথায় সভাস্থল হবে এবং মুখ্যমন্ত্রী(CM) কোন দিক দিয়ে প্রবেশ করবেন সবকিছুই খতিয়ে দেখেন পুলিশকর্তারা। অস্থায়ী হেলিপ্যাড তৈরি হলে সেটিও কোথায় তৈরি করা হবে তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি সড়ক পথের রুট মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিভাবে তৈরি হবে তারও পরিকল্পনা করা হয়।মুখ্যমন্ত্রীর জনসভার দিন কোথায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম হবে এবং কতগুলি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে তা নিয়েও এদিন বিস্তারিত পরিকল্পনা করেন পুলিশকর্তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ