মালদায় তিন জনসভা ও ইংরেজবাজারে মিছিল করার সিদ্ধান্ত মমতার, কেন এমন পদক্ষেপ?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এখন রাজ্য–রাজনীতিতে সবচেয়ে চর্চিত জায়গার নাম মালদা। এখানেই বিচারকদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ। মাঝরাত পর্যন্ত আটকে থাকার সেই ঘটনায় ক্ষুব্ধ হয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তারপর সিবিআই তদন্ত হোক চায় নির্বাচন কমিশন। কিন্তু সেটাও পরে বদলে যায়। তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় এনআইএ’‌কে। এই গোটা ঘটনায় চাপে পড়ে যায় নির্বাচন কমিশন। কারণ তাদের নিযুক্ত করা পুলিশ এবং প্রশাসন এখন সবটা দেখছে। তাই আইনশৃঙ্খলার অবনতি এড়াতে পারে না নির্বাচন কমিশন। এই আবহে এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নাম উঠে এসেছে আইএসএফ ও মিমের। এমন অবস্থায় মানুষের পাশে থাকতে মাঠে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে মালদায় ইতিমধ্যেই নির্বাচনী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে বিজেপি–কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। মিমকে এখানে নিয়ে আসা এবং গোলমালের বাতাবরণ তৈরি করার জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধনা করেছেন। আর নির্বাচন কমিশনের ব্যর্থতা সবার সামনে তুলে ধরেন। তবে এখানেই থেমে থাকছেন না মুখ্যমন্ত্রী। এবার শনিবার মালদায় তিনটি জনসভার পর ইংরেজবাজারে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার দলীয় প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে হবে এই রোড–শো বলে সূত্রের খবর। যা নিয়ে এখন জোর চর্চা চলছে।

অন্যদিকে এসআইআর পর্বে এই জেলা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। আর তা থেকে এমন ক্ষোভের বহিঃপ্রকাশ। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মোথাবাড়ি, কালিয়াচক, সুজাপুরে। যদিও এসবের নেপথ্যে বহিরাগত উসকানি রয়েছে বলে অভিযোগ। এখন আইএসএফ এবং মিম নেতার গ্রেফতার প্রমাণ করছে বহিরাগতদের উসকানি সেখানে দেওয়া হয়েছিল। আজ, শুক্রবার সেখানে এনআইএ’‌র অফিসাররা পৌঁছে গিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকাল তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া, মালতীপুর এবং গাজোল এলাকার মধ্যে তিনটিতে সভা করবেন তিনি।

এছাড়া রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের নিয়ে একসঙ্গেই হবে নির্বাচনী প্রচার। শেষ সভা হবে গাজোলে। সেখান থেকে ফিরে ইংরেজবাজারে রোড–শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড় সঙ্গে নেতাজি মোড়, ফুলবাড়ি, পাকুড়তলা মোড় হয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে তৃণমূলনেত্রীর মিছিল। সেখান থেকেই শান্তিতে থাকার বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। তাই এখন মালদার এই এলাকাগুলি প্রস্তুত হচ্ছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং