চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার নৈহাটিতে বড়মা’র দরবারে মমতা

নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। তাই মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে  যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আগামীকাল দুপুর তিনটে নাগাদ তিনি মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বড়মা মন্দিরে আসবেন বলে বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন।

নৈহাটির শতাব্দী প্রাচীন হল  বড়মা মন্দির। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন মায়ের মন্দিরে পুজো দিতে। আর এবার সেই মন্দিরে গিয়ে মঙ্গলবার বিকেলে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মন্দিরের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।  স্থানীয়  পুলিশ কর্মকর্তারা নিরাপত্তা  নিয়ে বৈঠক শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে নৈহাটি থেকে প্রায় ৫০ লক্ষ ভোটে জিতেছেন তৃণমূলের সনৎ দে। যা আগের  বিধায়ক পার্থ ভৌমিকের ব্যবধানকেও চেয়েও অনেকটাই বেশি। আর তাই নৈহাটিতে তৃণমূলের এই বিপুল জয় হতেই বড়মা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উপনির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য  আগামীকাল  বড় মা মন্দিরে আমজনতারা  পুজো দিতে  পারবেন  কিনা তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ