ফুটবল বিশ্বকাপ: মমতার নির্দেশে মদনের কাতার সফরে চলল কাঁচি

মদন ‘মুড অন’ করে হেসে বলেন, ঘাঁটেনি কছুই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপকে (FOOTBALL WORLD CUP) কেন্দ্র করে কামারহাটির বিধায়ক মদন মিত্র হয়ে উঠেছিলেন রঙিন থেকে আরও রঙিন। তাই, বিধানসভা অধিবেশনে নিজের উপস্থিতিতে কাঁচি চালানোর ‘প্ল্যান’ করেছিলেন মদন। তবে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) নির্দেশে চলল মদনের কাতার (QATAR) সফরেই কাঁচি।

১৮ নভেম্বর, আজ থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এদিকে, আগামী ২০ নভেম্বর ফুটবল বিশ্বকাপ। আগামী ২১ নভেম্বর কাতার যাওয়ার কথা ছিল বিধায়কের (MADAN MITRAA)। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে পেছালো সেই সফর। আগামী ২৪ নভেম্বর কাতার যাবেন তিনি।  ২৪ তারিখ আর দেরি করতে চাইছেন না মদন, তাই ওই দিন ভোরেই বিমানে উঠবেন তিনি।

এই প্রসঙ্গে কামারহাটির বিধায়ক বলেন, যার জন্য তিনি মদন,  স্বয়ং সেই নেত্রী নির্দেশ দিয়েছেন, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকার। তাই পরের দিন ভোরেই উড়ান ধরবেন তিনি। নেত্রীর নির্দেশের পরে ফুটবল জ্বরে তাঁর আক্রান্ত হৃদয় কি ঘেঁটে গেল? মদন ‘মুড অন’ করে হেসে বলেন, ঘাঁটেনি কিছুই। জানা গিয়েছে, প্রথম বারের সফরে কাটছাঁট হয়েছে। পিছিয়েছে ২ দিন।  আগামী ২৯ নভেম্বর পর্যন্ত তিনি থাকবেন কাতারে। তবে দ্বিতীয়বারের সফর আগের প্ল্যান মাফিক নিশ্চিত। উল্লেখ্য, তাঁর দ্বিতীয় সফর আগামী ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সেই সফরসূচিতে কোনও বদল হয়নি।

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি