খাদিকুল বিস্ফোরণ: পূর্ব মেদিনীপুর জুড়ে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

বিস্ফোরণের ঘটনার তন্তে নেমেছে সিআইডি। শোকজ করা হয়েছে আইসি’কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার বিস্ফোরণ হচ্ছে পূর্ব মেদিনীপুরে। জেলা জুড়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। খাদিকুল কাণ্ডের পরে তাঁর দাবি, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হোক। তাঁর নিশানায় গেরুয়া শিবির।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, খাদিকুল বিস্ফোরণ কাণ্ডে এনআইএ বা সিবিআই তদন্ত হোক। খুঁজে বের করা হোক অপরাধীকে। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী বলেন দোষীকে গত বছরের ১৯ অক্টোবর গ্রেফতার করেছিল পুলিশ। তবে আদলত থেকে ভানু বাগ জামিন পেয়ে যায়। প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনার তন্তে নেমেছে সিআইডি। শোকজ করা হয়েছে আইসি’কে।

এদিন তিনি বলেন, বিজেপির পঞ্চায়েত ওই এলাকা বর্ডারে। ওই এলাকা আইসোলেটেড। তাঁর অভিযোগ, বেআইনি বাজি তৈরির পরে তা পাচার হতো ওড়িশা এবং বাংলাদেশে। মুখ্যমন্ত্রীর দাবি, অপরাধী চম্পট দিয়েছে বাংলাদেশে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, সিল করে দেওয়া হোক বর্দার, জোরকদমে চালান হোক নাকা তল্লাশি। 

বিজেপির ওই এলাকায় বিধায়ক ও তৃণমূলকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। আরও বলেন, অঘটন ঘটলে যুক্তিসঙ্গত কারণে বিক্ষোভ দেখাতেই পারেন মানুষ। তা বলে পুলিশের গায়ে হাত তোলা বরদাস্ত করা হবে না। হুঁশিয়ারি দিয়ে বলেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ব মেদিনীপুরকে নিজের গড় বলে বারবার দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দাবি, এই ঘটনার দায় তাঁকে নিতেই হবে। উল্লেখ্য, শুভেন্দু এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, এনআইএ বা সিবিআই তদন্ত হোক। ধরা পড়ুক প্রকৃত অপরাধী। তাঁর দাবি, অপরাধী তৃণমূল কর্মী নন। বলেন, সে যেই রাজনৈতিক দলেই থাকুক, কড়া পদক্ষেপ নেওয়া হোক। প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের