একেবারে উত্তমকুমার, ডিজিকে মহানায়কের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী

প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, ডিজির কিছু বলার আছে কি না। সঙ্গে সঙ্গে হাতে মাইক্রোফোন তুলে উঠে দাঁড়িয়েছিলেন ডিজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের ডিজি (DG) মনোজ মালব্য (MANOJ MALAVIYA) দেখতে মহানায়ক উত্তম কুমারের (UTTAM KUMAR) মতো। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী। সেখানেই খানিক মজার ছলে এই কথা বলেন তিনি।

এদিন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, ডিজির কিছু বলার আছে কি না। সঙ্গে সঙ্গে হাতে মাইক্রোফোন তুলে উঠে দাঁড়ান ডিজি। এরপরই মুখ্যমন্ত্রী হেসে বলেন, ‘ডিজি খুব শান্ত। দেখতে-শুনতে এক্কেবারে উত্তমকুমারের মতো।

মুখ্যমন্ত্রীর সহাস্য মজাদার এই মন্তব্যের পরেই প্রশাসনিক সভার গুরুগম্ভীর পরিবেশ হয়ে ওঠে সামান্য হালকা। প্রশাসনিক কর্তাদের ঠোঁটে ফুটে ওঠে হাসির রেখা। আর দাপুটে ডিজি? তিনি মৃদু হেসে মুখ নামিয়ে নিয়েছিলেন। লজ্জায় হয়ে উঠেছিলেন লাল। বলাই বাহুল্য, এবার থেকে মুখ্যমন্ত্রীর এই ‘তুলনা’ ডিজিকে বারবার শুনতে হবে তাঁর সহকর্মীদের কাছ থেকে।

এদিন দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে স্বাভাবিক ভাবেই পরিবেশ ছিল বেশ গম্ভীর। বিভিন্ন কাজের তথ্য চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিচ্ছিলেন নিজের মতামত। সেই বৈঠকের শেষের দিকেই পরিবেশ হালকা করে তিনি ডিজিকে এই কথা বলেন। একাধিক পুলিশ আধিকারিক যুক্ত শিল্পচর্চায়। সিআইডি ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় আঁকেন, লেখেন গান। অপর এক পুলিশ কর্তা অংশুমান সাহা গান করেন। আবার কার্শিয়াং-এর অ্যাডিশনাল এসপির স্বল্প দৈর্ঘ্যের ছবি- তথ্যচিত্রের নেশা। এখন দেখার ‘তুলনা’র পর অভিনয়ে কি নামবেন ডিজি? সেই অপেক্ষায় সকলে। আপাতত তাঁর মুখে ফুটে উঠেছে হাসি। হেসেছেন মুখ্যমন্ত্রীও।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা