বীরভূম থেকে মালদা হয়ে ফের বোলপুর, তারপরে বর্ধমান, মুখ্যমন্ত্রীর সফরসূচি

মুখ্যমন্ত্রীর সফরসূচি জানিয়েছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। সামনে এল মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) জেলা সফরসূচি। দেখে নিন কোথায় কবে? কেনই বা বীরভূম সফরের একদিন পরে আবারও বীরভূম সফর করবেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বীরভূম, মালদা, বর্ধমানে মুখ্যমন্ত্রীর জেলাসফর যথেষ্ট তাৎপর্য পূর্ণ।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানাচ্ছেন, আগামী ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী বীরভূমে যাবেন। বিকেলে বোলপুরে যাবেন তিনি। ওই দিন বীরভূমেই রাত্রিযাপন করবেন। ৩১ তারিখ তিনি যাবেন উত্তরবঙ্গের মালদহে। এরপরে ফের দক্ষিণবঙ্গে ফিরবেন মুখ্যমন্ত্রী। আগামী ১ ফেব্রুয়ারি বীরভূম জেলার বোলপুরের ডাকবাংলো মাঠে তিনি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। তারপরে ২ ফেব্রুয়ারি যাবেন বর্ধমান।

পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। বীরভূম সফরে গিয়ে তিনি একদিকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন। অন্যদিকে যেতে পারেন নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। তাঁর পাশে থাকার বার্তা দিতে পারেন সরাসরি। বীরভূম এখন অনুব্রত মণ্ডল শূন্য। তাই এই সময়ে, পঞ্চায়েত নির্বাচনের আগে  মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মন চাঙ্গা হবে। নতুন করে পাবে অক্সিজেন। তবে সরকারি মঞ্চ থেকে রাজ্যের কথাই বলবেন মুখ্যমন্ত্রী।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩