‘দুয়ারে রেশন’ করতেই হবে, ডিলারদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

গত বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও রকম চাপের মুখেই মাথা নিচু করবে না সরকার। ‘দুয়ারে রেশন’ (DUARE RATION) করতেই হবে। বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি ভাবে একা খাবে  আর কাউকে খেতে দেবে না, সেই মনোভাব বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, এই প্রকল্প চালু হয়েছিল ২০২১ সালের ১৬ নভেম্বর। এদিন মুখ্যমন্ত্রী শীতকালীন অধিবেশন থেকে বলেন, মানুষের সুবিধার জন্যই এই প্রকল্প। এতে বেশিরভাগেরই আপত্তি নেই। তিনি বলেন, তবে ৯৯ শতাংশ মানুষ ভালো থাকলেও ১ শতাংশ ভাবছে, কাউকে খেতে না দিয়ে নিজেই খাবে। এই মনোভাব বরদাস্ত করা হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, রাজ্যের সিদ্ধান্ত না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ‘দুয়ারে রেশন’ প্রকল্পে ডিলাররা রেশন নিয়ে এলাকার একটি নির্দিষ্ট অঞ্চলে পৌঁছে যেতেন। সেখান থেকেই বিতরণ করা হত রেশন। তবে বেশ কয়েকজন ডিলার রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তাঁরা দ্বারস্থ হয়েছিল আদালতের। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, এই প্রকল্প অসাংবিধানিক। তবে এদিন মুখ্যমন্ত্রী সাফ বলেন, ডিলারদের ৪৮০ কোটি টাকা দেওয়া হয়েছে ইনসেনটিভ হিসেবে। এখানে কোনও জোরজবরদস্তি বরদাস্ত করা হবে না। তার জন্য আইনত যতদূর যেতে হয়, তা যেতে প্রস্তুত রাজ্য।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান