প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন নয়াদিল্লিতে গিয়েছেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। আজ, শুক্রবার সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন। তারপর আরও অন্যান্য কেন্দ্রীয় নেতা–মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তবে নয়াদিল্লি যাওয়ার আগে বিজেপি বিধায়কদের নির্দেশ দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটের আগে দু’সপ্তাহ বিধায়কদের নিজ নিজ এলাকায় চষে বেড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যা সমস্যা রয়েছে সেটা লিপিবদ্ধ করে সরকারকে জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে আগামী জুন মাসে রাজ্য বাজেট হওয়ার কথা। সেখানে প্রত্যেক বিধায়ককে নিজ নিজ এলাকার সমস্যা সম্পর্কে তথ্য তুলে ধরতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে থাকলেও এখানে এখন বিধায়কদের কাজ করে যেতে হবে। এই বিষয়ে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, ‘‌গত পাঁচ বছর বিধায়ক থাকায় এলাকার পরিস্থিতি সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা আছে। উন্নয়ন নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। ভোট প্রচারে প্রত্যেকটি গ্রামে গিয়েছি। তখন বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন। সেসব সমস্যা সম্পর্কে আগেই ওয়াকিবহাল রয়েছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী দু’সপ্তাহ আবার প্রত্যেকটি এলাকায় ঘুরব। জুন মাসে নতুন রাজ্য সরকারের বাজেট রয়েছে। তার আগে আমরা প্রস্তাব সরকারের কাছে জমা দেব।’‌

অন্যদিকে শীঘ্রই বর্ষা চলে আসবে বঙ্গে। তাই আগে থেকে প্রস্তুত থাকতে হবে। এবার ডিভিসি’‌র জল ছাড়া নিয়ে কোনও সমস্যা হয় কিনা সেটাও দেখার বিষয়। তাই বন্যা হয় এমন প্রত্যেকটি এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই ব্যাপারে মুখ্যমন্ত্রী আধিকারিকদের থেকে তথ্য জেনে নেবেন। পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের এই বিষয়ে আগাম পদক্ষেপ নিতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসি, আইসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বালির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূমি দফতর ও প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে যাতে চড়া দামে বালি কিনতে না হয় সেটা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। বৈধ খাদান নির্বিঘ্নে চালু এবং বেআইনি খাদানের বিষয়েও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। তবে রাজ্য বাজেটের আগে এলাকার সমস্ত সমস্যা নিয়ে বিধায়কদের তৎপর হতে নির্দেশ দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা