‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্যে সরকার গঠনের পর থেকেই একের পর এক উন্নয়নে মনোযোগী বিজেপি। বিশেষ করে, পরিবহণ ক্ষেত্রে একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সরকার গঠনের পর থেকেই একের পর এক উন্নয়নে মনোযোগী বিজেপি। বিশেষ করে, পরিবহণ ক্ষেত্রে একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশবান্ধব যান নামানো, সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া। মহিলাদের জন্যেও সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ দিয়েছে বিজেপি সরকার। কাছে হোক বা দূরে, কোনও সরকারি বাস জার্নিতেই লাগবে না টাকা, যেটা নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর সরকারের। তবে সরকারের এই নিয়মে আপত্তি জানিয়েছেন মহিলাদের একাংশ। অনেকেই টিকিট কেটে সফরের দাবি জানিয়েছেন। যা দিনের পর দিন পরিস্থিতিকে আরও জটিল করছে।

এবার এ নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মহিলাদের জন্য পিঙ্ক স্মার্ট কার্ডও চালু হয়েছে। যা দেখালেই আর ভাড়া দিতে হবে না। এতে মহিলা যাত্রীদের বেশিরভাগই খুশি। কিন্তু এ নিয়ে স্বনির্ভর মহিলাদের বিশেষ আপত্তি রয়েছে। তাঁরা চান, নিজের উপার্জনের অর্থে ভাড়া দিয়ে চলাফেরা করতে। আবার অনেকের অভিযোগ, বাসে মহিলাদের টিকিট কাটা সরকার তুলে দিয়েছে বলে বাসগুলি নির্দিষ্ট স্টপেজে দাঁড়াচ্ছে না। মহিলাদের দেখলেই বাসের গতি বাড়িয়ে দিচ্ছে, নির্দিষ্ট স্টপেজে থামছে না। যার ফলে পরিস্থিতি সহজ হওয়ার বদলে আরও জটিল হয়ে উঠছে।

মঙ্গলবার (২১ জুলাই) কসবার পরিবহণ ভবনে ৫০টি বাস উদ্বোধনের সময় ভাষণ দিতে গিয়ে সরকারি বাস ভাড়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘সরকারি বাসে মা-বোনদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তাঁদের টিকিট কাটতে লাগছে না। কিন্তু অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে। বিশেষ করে, যাঁরা ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাঁরা ফ্রি-তে বাসে যেতে চাইছেন না। তাই তাঁদের কথা ভেবে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।’ এদিন কসবায় ৫০টি পরিবেশবান্ধব বাসের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ অনেক সরকারি আধিকারিকরা। ৪৩ টি সিএনজি চালিত, বাকি ৭টি ব্যাটারি চালিত বাসের উদ্বোধন করা হয়েছে।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা