গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াপুর: রাত পোহালেই মায়াপুরে পা রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বিশেষ কোনো কর্মসূচি নয়, শুধুমাত্র গো-মাতার সেবা ও পুজো দিতেই এই কর্মসূচি বলে সূত্র মারফত জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আকাশ পথে মায়াপুর ইসকন মন্দিরে(Iskcon Temple) আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। তবে কোন কর্মসূচি নয়, শুধুমাত্র ধর্মীয় কারণেই তার এই সফর। সকাল ১১ টায় ইসকনে আসার পর তাঁকে ইসকন কর্তৃপক্ষ স্বাগত জানাবেন। এরপর সোজা চলে যাবেন ইসকনের গোশালায়। সেখানে গো-মাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। একই সাথে নিজে হাতে গো- মাতাকে সেবা করবেন অর্থাৎ বিশেষ ধরনের লাড্ডু(Laddu) নিজের হাতে খাওয়াবেন।

যদিও মন্দির দর্শন কিংবা প্রসাদ গ্রহণের কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছে কিনা তা সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শুধুমাত্র গোমাতার পূজন ও সেবার উদ্দেশ্যেই তার মায়াপুর ইসকন সফর বলে জানা গেছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রী হবার পর প্রথম প্রশাসনিক বৈঠক করেছেন নদিয়ার কল্যাণীতে। তার ঠিক একদিন বাদেই ফের নদিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মায়াপুর ইসকন চত্বরে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন।

সমগ্র বিষয় খতিয়ে দেখছেন পদস্থ অফিসাররা। নিয়ে যাওয়া হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর। গোশালার অনুষ্ঠান শেষ করে ইসকনের নবনির্মিত মন্দির কিংবা চন্দ্রদয় মন্দিরে বিগ্রহ দর্শন এ যাবেন কিনা এখনো অনিশ্চিত। তবে খুব স্বল্প সময়ের জন্য তার এই কর্মসূচি বলে ইসকন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের আগের মুহূর্তে জোরদার তৎপরতা চলছে মায়াপুর ইসকন(Mayapur Iskcon) জুড়ে। তবে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে সম্ভবত কোন রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ থাকছে না বলে সূত্রের খবর ।

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত