দিল্লি মৃত্যু কাণ্ডে ৪ জন বাংলার, আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শোকপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দমবন্ধ হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছিল ৬ জনের। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৪ জন বাংলার। রাজ্যের সেই ৪ জনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তিনি শোকপ্রকাশও করেছেন।

জানা গিয়েছে, দিল্লির শাস্ত্রী পার্কে একটি বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন ৬ জন। জ্বলন্ত সেই কয়েল পড়ে গিয়েছিল গদিতে। গোটা ঘর ভরে গিয়েছিল কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডে। তার ফলেই দমবন্ধ হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৩ জন মালদার ও ১ জন উত্তর দিনাজপুরের বাসিন্দা।

শনিবার মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, ‘দিল্লি অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনকে হারিয়েছি আমরা। এঁদের মধ্যে ৩জন মালদা ও ১জন উত্তর দিনাজপুরের’। শোকস্তব্ধ হয়ে তিনি লেখেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি’। মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করেন তিনি।

দিল্লি পুলিশ জানিয়েছে, গদিতে জ্বলন্ত মশার কয়েল পড়ার পরে গদি পুড়তে থাকে। বিষাক্ত গ্যাসে ঘর ভরে গেলে ওই ৬ জন অচৈতন্য হয়ে যান। তারপরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩