মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে ঝাড়গ্রাম জুড়ে আঁটোসাঁটো নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: অপেক্ষা আর মাত্র দু দিন। মুখ্যমন্ত্রী ফের পা রাখতে চলেছেন জঙ্গলমহলের বুকে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন(Nabanno) সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে ঝাড়গ্রামে ২ দিন থাকবেন মুখ্যমন্ত্রী(CM)। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে তত্‍পরতা তুঙ্গে উঠেছে। ৯ আগষ্ট আদিবাসী দিবস। ওইদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হবে।

সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নে বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসার কথা ঘোষণা করার পরই প্রশাসনিকস্তরে দফায় দফায় বৈঠক হয়েছে। ৮ ই আগস্ট অর্থাৎ আগামীকাল বিকেলে তিনি ঝাড়গ্রামে(Jhargram) আসবেন। আগামীকাল ঝাড়গ্রাম রাজ বাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী। ৯ আগস্ট বুধবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আর তার আগেই ঝাড়গ্রাম স্টেডিয়ামে শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদম। চলছে মঞ্চ তৈরির কাজ। মুখ্যমন্ত্রীর গোটা সফরসূচিকে ঘিরে থাকছে কড়া নিরাপত্তা। আগের বছর বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী।

জেলার মানুষের সমস্যার কথাও তিনি শুনেছিলেন । আর এবার ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভালো ফল হওয়ার পর এই প্রথম আসছেন মুখ্যমন্ত্রী। ১০ই আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে এই সফরের মাঝে তিনি দু – এক জায়গায় পর্যটন শিল্প নিয়ে চিন্তাভাবনা করতে পরিদর্শন করতে পারেন বলে সূত্রের খবর। এই সফরে তার একাধিক প্রকল্প ঘোষণা করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল(Jangalmahal)সফল এর তরুণ এই মুহূর্তে গোটা জেলা জুড়ে প্রশাসনিক স্তরে রয়েছে সর্বোচ্চ নজরদারি। মুখ্যমন্ত্রী আসবেন সেই সব রুটে চলছে লাগাতার চিরুনি তল্লাশি।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়