‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ দু-হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। একদা বামেদের ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ ২০১৯-এর পর থেকেই গেরুয়া শিবিরের দখলে গিয়েছে। তারপর থেকেই লোকসভা হোক কিংবা বিধানসভা, সব নির্বাচনেই উত্তরবঙ্গে ভালো ফল করে পদ্ম শিবির। আর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তরের জেলাগুলিতে কার্যত বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। তাই উত্তরবঙ্গের মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। আজ, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে ব্যক্তিগত বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাংলাকে বাঁচাতে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন। ২০০৯ সাল থেকে পাহাড়ে পদ্ম ফুটছে। ২০১৯ থেকে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করছে। আর এবারের নির্বাচনে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, ভরসা রেখেছেন। তাই আপনাদের ধন্যবাদ জানাই। আর উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন তা পূরণ করবে বিজেপি। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী ও গোটা মন্ত্রিসভা আসবে উত্তরবঙ্গে। প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।’

আরও পডুন: উত্তরবঙ্গে প্রশাসনিক সভা সেরেই নবান্নে ফিরবেন মুখ্যমন্ত্রী, কী জরুরি কাজ পড়ল?‌

তিনি আরও বলেন, ‘উত্তরকন্যাকে সক্রিয় করব। সেখানে আরও বেশি করে যাতে কাজ হয় তার ব্যবস্থাই করব। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উত্তরকন্যায় বসে সাধারণ মানুষের সমস্ত সমস্য়ার কথা শুনবে। সপ্তাহে একদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষের কথা শুনবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তারপরে ১২টা থেকে প্রশাসনিক কাজ দেখবেন তিনি। বিকেলে সমস্ত প্রকল্প নিয়ে রিভিউ মিটিং করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। এতদিন উত্তরবঙ্গবাসী আমাদের অনেক দিয়েছে, এবার ফিরিয়ে দেওয়ার পালা। এখানে আমি আসব শুধুই কাজ করব, চলে যাব। ছুটি কাটাতে উত্তরবঙ্গে আসব না। কথা কম, কাজ বেশি করব। আর প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে একটি আইআইটি, আইআইএম, এইমস ও ক্যান্সার হাসপাতাল বানাব।’ এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়িতে বিজেপির কার্যালয়ে যাওয়ার পথে শুভেন্দুকে ঘিরে রাস্তার দুধারে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যায়।

আজ, বুধবার উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শিলিগুড়ির পার্টি অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে সোজা তিনি চলে যাবেন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। এই বৈঠক সেরেই আজই নবান্নে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের