এই মুহূর্তে

বৃহস্পতিবার কৃষ্ণনগর কলেজ মাঠে সভা মমতার, হল হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং

নিজস্ব প্রতিনিধি ,কৃষ্ণনগর: মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সর্বোচ্চ সতর্কতা।কৃষ্ণনগর কলেজ মাঠে হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং হয়।বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।সেখানে দলীয় সভা করবেন। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কোনো ধরনের অশান্তি বা গোলযোগ যাতে না ঘটে, সেদিকে নজর রেখে পুলিশ-প্রশাসন যৌথভাবে তৎপর রয়েছে। বুধবার মুখ্যমন্ত্রীর যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখতে কলেজ মাঠে নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টার (Helicoptar)ট্রায়াল ল্যান্ডিং করা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত থেকে সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবারের সভা যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তিন হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সভাস্থল সহ তার চারপাশ ঘিরে। এর পাশাপাশি সড়কপথেও মুখ্যমন্ত্রীর বিকল্প কলকাতায় ফেরার পথ হিসেবে পুলিশি নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। সভাস্থলে নজরদারি জোরদার করতে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। মঞ্চের পেছনে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। দফায় দফাইড ও গোয়েন্দা কুকুর তল্লাশি অভিযান চালাচ্ছে সভাস্থল ও তার চারপাশের এলাকাগুলিতে।

অন্যদিকে,আগামী কুড়ি ডিসেম্বর শান্তিপুর স্টেডিয়ামে হতে চলেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভা। বুধবার রাজ্য বিজেপির নেতৃত্ব মাঠ পরিদর্শন করতে যান শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গনে। কুড়ি তারিখ প্রধানমন্ত্রীর নদিয়ায় আসার কথা আগেই জানিয়েছিল বিজেপির নেতৃত্ব। তবে মাঠ নিয়ে একাধিক জল্পনা চলছিল। বুধবার রাজ্য নেতৃত্ব শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গন পরিদর্শনের পর বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২০ তারিখ শান্তিপুরেই আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেলা বিজেপির নেতৃত্বর দাবি, ইতিমধ্যে তিন তিনটি মাঠ দেখা হলেও শান্তিপুরের পৌর ক্রীড়াঙ্গন সব থেকে বেশি সমৃদ্ধশালী এবং হেলিপ্যাড থেকেও খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছতে পারবেন ।তাই সম্ভাবনা বেশি শান্তিপুরেই আর সেদিকেই এখন নজর বিজেপি নেতৃত্ব।যদিও প্রধানমন্ত্রী শান্তিপুরে আসার কথা শুনে এখন রীতিমতো কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে বিজেপি কর্মী- সমর্থকেরা ।উচ্ছ্বাস কর্মী- সমর্থকদের মনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

SIR ও NRC বাতিলের দাবিতে মঙ্গলে মুর্শিদাবাদে ১২ ঘণ্টা বনধের ডাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ