মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি,কার্শিয়াং: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার মুখ্যমন্ত্রী হওয়ার পর পাহাড় সফরে আসছেন। এর আগে প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি পাহাড়ে এসে পরিস্থিতি পরিদর্শন করেছিলেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম সরকারি পাহাড় সফর।জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে কার্শিয়াং(Kurseong) পৌঁছাবেন এবং সকাল ১১টা নাগাদ কার্শিয়াংয়ের মন্টিভিয়ট খেলার মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা জানানো হবে।

মন্টিভিয়ট মাঠেই মুখ্যমন্ত্রীর(CM) একটি জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। এরপর তিনি কার্শিয়াংয়ের গোথলস সাইডিং এলাকায় আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তাঁর হাত ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা ও সহায়তা তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কার্শিয়াংয়ে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার মন্টিভিয়ট ও গোথলস মাঠ পরিদর্শন করেন Raju Bista, Sonam Lama-সহ অন্যান্য নেতৃবৃন্দ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্তা মুখ্যমন্ত্রীর কার্শিয়াং সফরের বিভিন্ন দিক এবং অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।তিনি জানান ,কার্শিয়াং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রচুর মানুষের জমায়েত হবে সেখানে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেখানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে এবং তার পাশাপাশি সভাস্থলকে ঘিরে সমস্ত রকম নজরদারির ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আবহাওয়ার ওপরে নজর রাখা হচ্ছে।

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়