‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জন্মভূমি বাংলাদেশে ফিরলে তিনি খুন হয়ে যেতে পারেন বলে ফের আশঙ্কা প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দৃপ্ত কণ্ঠে তিনি এও জানিয়েছেন, ‘ভাগ্যে যা-ই ঘটুক, আগামী ডিসেম্বরেই প্রিয় স্বদেশে ফিরে যাবেন।’ তবে ডিসেম্বরের কত তারিখে দেশে ফিরবেন, তা খোলসা করেননি তিনি। শুধু জানিয়েছেন, ‘সঠিক সময় এলেই দেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দেবেন।’

দু্ই বছর আগে ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।  দেশ ছাড়ার দুই বছর পূর্তি উপলক্ষে বুধবার (৫ অগস্ট) দিল্লির ফরেন করসপন্ডেন্ট ক্লাবে (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত সাংবাদিক সম্মেলনে দিল্লির গোপন ডেরা থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি হাজির ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই ভারাক্রান্ত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘গত দুই বছর ধরে বাংলাদেশের মানুষ অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। বেঁচে থাকাই মুশকিল হয়ে গিয়েছে। আজকের বাংলাদেশে, আমাদের গড়া বাংলাদেশ নয়। এই বাংলাদেশের জন্য ৩০ লাখ মানুষ প্রাণ বলি দেননি। আমি বাংলাদেশ থেকে হয়তো অনেক দূরে রয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে নেই। তাই আমি নিজেও বাংলাদেশে ফিরতে আগ্রহী।’

বাংলাদেশে ফিরলে তিনি যে অনেক সঙ্কটের মুখোমুখি হতে পারেন তা উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমাকে জেলে বন্দি করতে পারে, এমনকি খুনও হয়ে যেতে পারি। বাবার মৃত্যুর পরে ১৯৮১ সালে যখন বাংলাদেশে ফিরেছিলাম, তখনও অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। ১৯৮৩ ও ১৯৮৭ সালে গ্রেফতার হয়েছিলাম। তার পরেও একাধিকবার জেলে যেতে হয়েছে। ফলে আমাকে জেলের ভয় দেখিয়ে লাভ হবে না। ভাগ্যে যা-ই ঘটুক, আমি বাংলাদেশে ফিরবই। কেননা, বাংলাদেশের মানুষ ভাল নেই। তাঁদের আমাকে ভীষণ দরকার।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম