কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পাকিস্তানের তরুণ বক্সার কুদরতউল্লাহ-ই শুধু নন, কমনওয়েলথ গেমসে অংশ নিতে আসা উগান্ডার চার মুষ্ঠিযোদ্ধা-ও রহস্যজনকভাবে উধাও হয়েছেন। আর একের পর এক দেশের খেলোয়াড়দের উধাও হওয়ার ঘটনা নিয়ে তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। নিখোঁজ খেলোয়াড়দের সন্ধানে বিশেষ তল্লাশি অবিযান শুরু হয়েছে।

গত রবিবার কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানের পরেই পাকিস্তানের তরুণ বক্সার কুদরতউল্লাহ হোটেল থেকে উধাও হয়ে গিয়েছিলেন। হোটেলের রুম থেকে উদ্ধার হয়েছিল তাঁর জামা-কাপড়। যদিও পাসপোর্ট রয়ে গিয়েছিল পাকিস্তান দলের প্রধানের কাছেই। ওই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। সম্ভবত রাজনৈতিক আশ্রয় নেওয়ার পথ খুলতেই পাক বক্সার ইচ্ছাকৃতভাবে গায়েব হয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পাক বক্সারের নিখোঁজের ঘটনা নিয়ে শোরগোলের মাঝেই উগান্ডার চার বক্সারের গেমস শেষে দেশে ফিরে না যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। উগান্ডার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘এনবিএস স্পোর্টসের’ প্রতিবেদন অনুযায়ী, গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে দেশটির মোট ছয়জন বক্সার অংশ নিয়েছিলেন। ওই ছয় বক্সারের মধ্যে দুই জন মঙ্গলবার বিমানে দেশে ফিরেছেন। বাকি চার বক্সারের কোনও হদিশ নেই। দেশে ফেরা দুই বক্সারের একজন ‘এনবিএস স্পোর্টসের’ প্রতিনিধিকে জানিয়েছেন, যে চার বক্সার দেশে ফেরেননি, তাঁরা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কমনওয়েলথ গেমসে অংশ নিতে আসা একাধিক খেলোয়াড় দেশে ফেরেননি বলে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গায়েব হয়ে যাওয়া খেলোয়াড়দের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম