এই মুহূর্তে

বচসার জেরে চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে দিলেন সহযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে বচসা। আর তার জেরে যুবককে ট্রেন থেকে ঠেলে ফেলে দিলেন সহযাত্রীরা। বৃহস্পতিবার সকালে বীরভূমের নলহাটি থানার কাদিরপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে জখম যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া থেকে মধুরা যাওয়ার রাস্তায় কাদিরপুর গ্রামে জখম ও রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। জখম যুবকের নাম শিপুল নাথ। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ঘটনার খবর দেওয়া হয় নলহাটি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখম যুবকের সঙ্গে কথা বলে গোটা ঘটনা সম্পর্কে জানেন তদন্তকারীরা। জখম যুবক শিপুল নাথ জানান, তিনি ত্রিপুরার পুরনো রাজবাড়ি থানা এলাকার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা। বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশে বন্ধুদের সঙ্গে ট্রেনে চেপেছিলেন আগরতলা থেকে। তাঁদের ট্রেন যাত্রার সময় কয়েকজন যাত্রীর সঙ্গে বচসা হয়। সেই সময় আচমকা শিপুলকে ট্রেন থেকে ঠেলে দেয় অজ্ঞাতপরিচয়ের যাত্রীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছেন ওই যুবক। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেও গুরুতর জখম হয়েছেন তিনি।

এই ঘটনা নিয়ে জখম যুবক বলেন, ‘আমরা আগরতলা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলাম চারজন। অনেকটা রাস্তা যেতেই শুরু হয় গন্ডগোল। এরপর মারধর শুরু হয়। তিনজনকে খুব মেরেছে। আমার থেকে সব টাকা পয়সা নিয়ে নিয়েছে। তারপর চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।‘

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ