আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরহাজির অভিযুক্তরা, আদালতে হল না কয়লাপাচার মামলার চার্জ গঠন

নিজস্ব প্রতিনিধিঃ ফের পিছিয়ে গেল কয়লাপাচার মামলার চার্জ গঠন। কারণ, বুধবার আসানসোল আদালতে সব অভিযুক্ত হাজির না থাকায় গঠন হয়নি চার্জগঠন।  আগামী ৯ অগস্ট হবে এই মামলার পরবর্তী শুনানি।

বুধবার আদালতে উপস্থিত থাকার কথা ছিল চার্জশিটে থাকা  অনুপ মাঝি ওরফে লালা-সহ ৫০ জনের । কিন্তু এদিন অনুপ মাজি ওরফে লালা, জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়কে আদালতে উপস্থিত থাকলেও  দুজন অনুপস্থিত ছিলেন। তবে কারা আজ আসেনি আদালতে তা এখন জানা যায়নি। অন্যদিকে কয়লাপাচার মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। আরেকজন ইসিএল সিকিউরিটি কনস্টেবল মারা গিয়েছেন। অন্য আরেক অভিযুক্ত গুরুপদ মাঝি তিহাড় জেলে বন্দি।

উল্লেখ্য, কয়লা মামলা নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে সিবিআই। বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে  ছিল কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জশিট  গঠন হওয়ার কথা। কিন্তু চার্জশিটে থাকা দুজন অনুপস্থিত থাকায় এদিন চার্জশিট গঠন হল না। আর তাতেই আদালতের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। শুধু তাই নয় তদন্তে চার্জশিট  নিয়ে একাধিকবার সিবিআইকে ভর্ৎসনা করেছে আদালত। এই আবহে  আদৌ ৯ অগাস্ট চার্জ গঠন হয় কিনা , সেটাই মূল দেখার বিষয়।

প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নামে সিবিআই। এরপর একে একে তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ