এবার ইছামতির নদীর পাড়ে দেখা মিলল পূর্ণবয়স্ক দুটি কুমিরের

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ ও স্বরূপনগর : ডাঙ্গায় বাঘ আর জলে কুমির এই নিয়েই বসবাস করে সুন্দরবন ,বসিরহাট, হিঙ্গলগঞ্জের মানুষ। প্রাণ হাতে নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। আর শীতের শুরুতেই নদীর পাড়ে ডাঙ্গায় রোদ পোহাতে দেখা গেল দুটি পূর্ণবয়স্ক কুমিরকে।বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বোলতলা শ্মশান ঘাট এলাকার ইছামতি নদীর(Ichamoti River) পাড়ে দুটি পূর্ণবয়স্ক কুমির চরের উপরে উঠে রোদ পোয়াচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে গ্রামের মানুষকে খবর দেয়। কুমির দেখার জন্য নদীর পাড়ে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে হঠাৎ করে ইছামতি নদীতে কুমির ঢুকে পড়ায় আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছেন মৎস্যজীবীরা।

ওই নদীতে গ্রামের একাধিক মৎস্যজীবী মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই কুমির দেখতে পেয়ে ভয়েতে নদীতে নামতে কেউ সাহস করছে না। গ্রামবাসীরা খবর দিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে ।অন্যদিকে, কুমির দুটি উদ্ধার করার জন্য খবর দেওয়া হয়েছে বসিরহাট রেঞ্জের বনদপ্তরকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সুন্দরবনের(Sundarban) জঙ্গল থেকে খাবারের অভাবে লোকালয়ে চলে এসেছে দিক ভুল করে কুমির দুটি। এখন এদেরকে জালবন্দী করে অতি দ্রুত গভীর জলাশয়ে কখন পাঠানো যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। বনদপ্তর ওই কুমির দুটির সন্ধান পেতে তৎপরতা শুরু করেছে। অন্যদিকে,সীমান্ত থেকে চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে আদালতে পেশ করল স্বরূপনাগর থানার পুলিশ।

অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে। বসিরহাট মহাকুমা আদালতে পেশ করে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, স্বরূপনগরের ভারত বাংলাদেশ বিথারি সীমান্ত ও তারালি সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরবেলা চারজন বাংলাদেশের নাগরিক তারা ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার চেষ্টা করে।সেই সময় সীমন্তরক্ষী বাহিনী জওয়ানরা তাদেরকে জিজ্ঞাসা করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করে। স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ(BSF)।এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই চারজন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা কাজের সন্ধানে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করত।এরপর মঙ্গলবার ভোরবেলা তারা বাংলাদেশে(Bangladesh) বাড়ি ফিরছিল অবৈধভাবে।স্বরূপনগর থানা পুলিশ ওই চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের