উইকেন্ডে শীতের আমেজ! কেন সক্রিয় উত্তুরে হাওয়া? কতদিন থাকবে ঠাণ্ডা?

Share:

নিজস্ব প্রতিনিধি : হঠাৎ করে মনে হয় এবার শীতের বিদায়ের পালা। কিন্তু পরমুহুর্তে ফিরে আসছে সে। মাঝেমধ্যেই ঠান্ডার আমেজ। শনিবার থেকে তাপমাত্রা অনেকটাই নামতে শুরু করেছে। কলকাতায় এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। জানুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছিল। ফেব্রুয়ারি পড়তেই তা উধাও। ফিরেছে ঠান্ডা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার কারণেই পারদ পতন শুরু হয়েছে। শনিবারের পরে রবিবারও শীতের আমি বজায় থাকবে। সোমবার সামান্য হলেও তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২-৩ দিন আবহাওয়ার বড় পরিবর্তন নেই। সকালের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী থাকবে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তা ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে।

পশ্চিম হিমালয়া লাগোয়া এলাকায় পরপর বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হয়েছিল। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছিল। পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হওয়ার পর থেকেই সক্রিয় হয়েছে উত্তুরে হাওয়া। আগামী সোমবার ফের একটি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই একটু হলেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শীতের আবহাওয়া কেমন থাকবে তা নির্ভর করবে এই ঝঞ্ঝার গতি প্রকৃতির উপরে।

জানা গিয়েছে, শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। বুধ ও বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রির কাছে। কুয়াশার সতর্কতা আপাতত নেই। উত্তরবঙ্গের তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা