এই মুহূর্তে

মরশুমের শীতলতম দিন, কতটা নামল শহরের তাপমাত্রা?

নিজস্ব প্রতিনিধি : ফের পারদ পতন শহরে। এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা। শনিবার সকাল থেকেই জাঁকিয়ে শীতের আমেজ টের পাচ্ছে বাংলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই শীতের আমেজ।

শুক্রবার শহরের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে। সেই তাপমাত্রা শনিবার এক ধাক্কায় নেমে গিয়েছে ১৪ ডিগ্রিতে। এদিন সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৫। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই ছিল।

বঙ্গোপসাগরের ওপর এই মুহূর্তে কোন নিম্নচাপ না থাকায় উত্তরে হাওয়া ঢুকতে পারছে। এর ফলে শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনের উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আগ্রহ আরো বাড়বে বলে জানানো হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো দু ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট জারি থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকছে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা নেমেছে অনেকটাই। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্রা নামবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা থাকবে। এর জেরে দৃশ্যমানতার সমস্যা বজায় থাকবে। চলতি সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে। সপ্তাহের শেষে এসে সেই তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রির ঘরে। শনিবার কলকাতার তাপমাত্রা সকালের দিকে রয়েছে ১৪.৫ ডিগ্রিতে। ফলে এদিন সকাল থেকেই শিরশিরে ঠাণ্ডা অনুভূত হয়েছে রাজ্যের সর্বত্র।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধামসা-মাদলের তালে ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা

দীর্ঘদিন পলাতক থাকার পর তমান্না খুনে গ্রেপ্তার সাবির, ধৃতের সংখ্যা বেড়ে ১১

কাশ্মীরের টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে,চটকাতলায় অভিনব উদ্যোগ

অপরাজিতার পাপড়ি থেকে তৈরি ‘ব্লু টি’, রোজগারের নয়া দিশা দেখাচ্ছে কৃষকদের

ফের চলন্ত মেট্রোর সামনে যাত্রীর মরণঝাঁপ, ব্লু -লাইনে ট্রেন চলাচল ব্যাহত

বিধানসভা ভোটে ‘মোদি-শাহ-জ্ঞানেশের’ বিরুদ্ধে বাঙালির লড়াই, জানিয়ে দিল তৃণমূলপন্থী বিদ্ধজনরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ