টিকিট না কাটায় দীর্ঘক্ষণ TTE বসিয়ে রাখায় পরীক্ষা দিতে পারলেন না ছাত্রী, অপমানে আত্মঘাতী

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি: শুক্রবার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। তাড়াহুড়ো করে ট্রেন ধরতে গিয়ে পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা জয়শ্রী সরকার(Jayashree Sarkar) টিকিট কাটতে ভুলে যান। রসুলপুর থেকে ট্রেনে চেপে জয়শ্রী বর্ধমান যান। বর্ধমান স্টেশনে(Bardhaman  Station) ট্রেন থেকে নামতেই টিকিট পরীক্ষক তাঁকে টিকিট দেখানোর কথা বলে। দেরি হয়ে যায় টিকিট কাটেনি বলে জানান ওই পরীক্ষার্থী। এরপর দীর্ঘক্ষণ টিকিট পরীক্ষক ওই পরীক্ষার্থীকে বসিয়ে রাখেন। এর জেরে তার পরীক্ষা দেওয়া হয় না। এরপর ওই পরীক্ষার্থী বাড়ি ফেরেন এবং আত্মঘাতী হন। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বর্ধমান জেলার মেমারি রসুলপুরের মাঠপাড়ার বাসিন্দা জয়শ্রী সরকার।

সে বর্ধমান ওমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার তার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। রসুলপুর(Rasulpur) থেকে ট্রেনে করে জয়শ্রী বর্ধমানে যায়। সেখানে স্টেশনে নামার পরে টিকিট দেখাতে না পারে তাকে টিকিট পরীক্ষক আটকে রাখে। কলেজের পরীক্ষার কথা জানালেও তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। স্টেশন থেকে বসেই সে ফোনে এই ঘটনা বাড়ির অন্যান্য সদস্যদের জানান। স্টেশন থেকে এই ঘটনা জানানোর পর এরপর তাকে টিকিট না কাটায় ফাইন(Fine) দিতে হয়। পরিবারের অভিযোগ জয়শ্রী বারবার তার পরীক্ষা আছে বলে তাকে ফাইন নিয়ে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিল। কিন্তু ঐ টিটি কোনভাবেই সেই কথায় কোন আমল দেননি। উল্টে নানাভাবে অপমান সূচক কথা বলা হয় তাঁকে। এরপর দুপুরে বাড়ি ফিরে ঘরে নিজের ওড়নাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জয়শ্রী। মেমারি থানার(Memary P.S.) পুলিশ এই ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ টিটি’র হেনস্থার কারণেই তাদের মেয়ে আজ অকালে চলে গেল। ফাইনের জন্য পুরো টাকা সে দিয়েছিল। টিটির কাছে ৩০ টাকা চেয়েছিলেন। যাতে টোটো করে অন্তত বাড়ি ফিরতে পারেন। সেই টাকাও টিটি দেন নি। পুলিশ জানিয়েছে, পরিবারের এই অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ওই ছাত্রীর হেফাজত থেকে পাওয়া রশিদ খুঁজে কোন টিটি ছিল তাঁকে চিহ্নিত করার কাজ শুরু করেছে মেমারি থানার পুলিশ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন,বিষয়টি তাদেরও নজর এসেছে। তাঁরা খোঁজ নিয়ে দেখছেন কে ছিলেন টিকিট পরীক্ষার কাজে। টিকিট না কাটলে জরিমানা করা আইন মেনে কিছু করতে পারে। তবে সবটা খোঁজ নিয়ে তারা জানাবেন। খুব দুঃখজনক ও মর্মান্তিক এই ঘটনা বলে তিনি দাবি করেছেন।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার