কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের রাতে বন্ধুদের সঙ্গে পুকুরপাড়ে আড্ডা দিতে গিয়েছিলেন ২১ বছরের কলেজ পড়ুয়া শাহিদ মিদ্দা। কিন্তু সেখানেই যে, তাঁর মর্মান্তিক পরিণতি হবে, আর বাড়িতে ফিরতে পারবেন না, তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যুবক। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ওই কলেজ পড়ুয়ার। তাঁর পরিবারের দাবি, আর পাঁচটা দিনের মতো শনিবার রাতেও বাড়ির কাছে মুলটি গ্রামের শাহ পুকুর দিঘির পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন শাহিদ। সেই সময়েই আচমকাই পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে কয়েকজন দুষ্কৃতী। ভয়ে পালিয়ে যায় তাঁর দুই বন্ধু। মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া জুড়ে।

মৃত ছেলেটির পরিবার জানিয়েছে, কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন শাহিদ। পড়াশোনা আর চাকরির প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। কোনও রাজনৈতিক দল বা ঝামেলার সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। শনিবার রাত ৯ টা নাগাদ দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে পুকুরপাড়ে গিয়েছিলেন শাহিদ। সেই সময়েই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালায় তাঁরা। সেই সময়ে তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু আতঙ্কে ছুটে পালায়। আর শাহিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ছটফট করতে করতে তাঁর মৃত্যু হয়।

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কাটোয়া হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আর শাহিদের সঙ্গে থাকা তাঁর দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহিদের রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য