চায়না আলোর সঙ্গে লড়াই করে দীপাবলীর আগে বাজার দখল নিচ্ছে রংবেরঙের মোমবাতি

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান: আর কয়েকদিন পরেই দীপান্বিতা অমাবস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তে কালীপুজোর বাহুল্য রয়েছে। আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হলো মোমবাতি(Candel)। হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যার নিকস কালো। কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না। কারণ চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছেয়ে গিয়েছে। আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেলেও ধীরে ধীরে ফিরছে বাতি কালচার। বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয়।

বাগনানের মহিলা পরিচালিত বাগনান এক মহিলা বিকাশ কেন্দ্রের মহিলারা বাতিল ব্যাপক চাহিদা বলে জানিয়েছেন।এখন দিনে আট -দশ ঘন্টা কাজ করে ও যোগান দেওয়া যাচ্ছে না মোম বাতির।তাদের দাবী আবার ফিরছে বাতি কালচার। তাই নাওয়া খাওয়া ভুলে মোমবাতি তৈরি করে তার যোগান দাওয়াতে মশগুল সকলে। রংবেরঙের মোমবাতি তৈরি হয় এখন। শুধু তাই নয় নানা আধুনিক ছোঁয়ার ডিজাইন দিয়েও তৈরি হচ্ছে মোমবাতি। ডিজাইনের মোমবাতি গুলির চাহিদা যথেষ্ট। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। বাজারে চাহিদা অনুযায়ী সেই আধুনিক মোমবাতি প্যাকেট করে অতি দ্রুত পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন মোমবাতি ব্যবসার সঙ্গে যুক্ত মহিলারা।

বাজারে রংবেরঙের চীনা আলো(China Light) ছড়িয়ে পড়েছে। মাটির প্রদীপের ব্যবহার আগে তুলনায় অনেক কমে গিয়েছে। কিন্তু চীনা আলোর সঙ্গে রংবেরঙের ডিজাইনের মোমবাতি প্রতিযোগিতায় জোরদার লড়াই করছে। সাধারণ মানুষ জন আবার মোমবাতি দীপাবলিতে জ্বালানোর জন্য কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। ফলে একসময় মুখ থুবড়ে পড়া মোমবাতি শিল্প দীপাবলীর আগে কিছুটা হলেও বাজার জাঁকিয়ে বসেছে। হাসি ফুটেছে মোমবাতি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের মুখে। বর্ষা বিদায় নিচ্ছে। শুষ্ক আবহাওয়া ফিরছে বঙ্গে। দীপাবলীর রাতে রংবেরঙের মোমবাতি জ্বলে উঠবে বঙ্গের বাড়ির জানালা না বারান্দা , সিঁড়ি ঘর, দোরগোড়া থেকে ছাদের কার্নিশ সহ সর্বত্র।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা