“তৃণমূলের থেকে কমিউনিস্টরা ভাল ছিল”, শিলিগুড়িতে দাঁড়িয়ে CPM-র প্রশংসা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত নয়। তৃণমূলের থেকে কমিউনিস্টরা ভালো ছিল। শিলিগুড়িতে দাঁড়িয়ে CPM-র প্রশংসা করলেন অমিত শাহ (Amit Shah)। শিলিগুড়ির এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া গ্রাউন্ডে তাঁর মুখে CPM-র ভূয়সী প্রশংসা রাজনীতিতে জল্পনার সৃষ্টি করেছে। তিনি বলেছেন, বাংলার মহিলারা সুরক্ষিত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু নেই।

উত্তরবঙ্গের মাটি আরও শক্ত করতে শিলিগুড়িতে সভা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাহাড়-সমতলে রাজনৈতিক সমীকরণ বদলাতে ‘মাস্টারস্ট্রোক’ অমিত শাহের (Amit Shah)। নির্বাচনের ঘণ্টা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ একলাফে বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে আয়োজিত এক মেগা কর্মীসভায় সিপিএমের প্রশংসা করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কমিউনিস্ট স্তুতি অবাক করার মতোই। উত্তরবঙ্গের হারানো জমি শক্ত করার পাশাপাশি পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল ঘটাতে চান শাহ। তিনি সুর চড়িয়ে এদিন বলেছেন, বাংলার মমতা সরকারের মতো দুর্নীতিগ্রস্থ সরকার দেশের মধ্যে আর নেই। তাঁর এই মন্তব্য রাজনীতিতে ভিন্ন মাত্রা দিয়েছে। তিনি বলেছেন, তৃণমূলের পতনের সময় চলে এসেছে। 

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেছেন, মানুষ তোলাবাজি, সিন্ডিকেটের জন্য বিরক্ত তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুংকার দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ২০২৬ এর ভোট পরিবর্তনের। উত্তরবঙ্গে ২৮ টি আসনে বিজেপি পাবে। বিজেপির লক্ষ্য সব আসনে বিপুল জয়। সীমান্ত নিয়েও সোচ্চার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, সীমান্তে কাঁটাতারের জমি দেয় না সরকার। সীমান্তে অনুপ্রবেশ আটকায় না। বাংলায় ভুয়ো নথি পায় অনুপ্রবেশকারীরা। ব্যারাকপুরে এসআইআর নিয়ে তেমন কিছু বলতে শোনা যায়নি। কিন্তু শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি বলেছেন, এসআইআর করে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে। তবে এসআইআর আতঙ্কের মৃতদের নিয়ে কোনও কথাি বলেননি।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের