‘একলা চলো রে’‌‌, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এমন পথই ধরলেন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের জেরে এখন পারদ সপ্তমে। সব রাজনৈতিক দলগুলিই নেমে পড়েছে প্রচারে। বাংলার রাজনীতিতে বহুদিন ধরেই অপ্রাসঙ্গিক কংগ্রেস। বিধানসভা তাদের কোনও সদস্য নেই। তারপরও মরিয়া হয়ে নিজেদের শক্তি যাচাইয়ে ২৯৪টি আসনে প্রার্থী দিয়েছে হাত শিবির। কিন্তু এখন তাঁদের মুখোমুখি হতে হচ্ছে কঠিন বাস্তবের। নিজেদের দলের অন্দরে অশান্তি থেকে শুরু করে সংগঠন নিয়ে কপালে ভাঁজ পড়েছে। এই অবস্থায় অনেকের মধ্যে হতাশা নেমে এসেছে। সেখানেই এবার দেখা গেল বিরল দৃশ্য। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ দাস অবশ্য অন্যান্য কংগ্রেস প্রার্থীদের কাছে যেন অনুপ্রেরণা।

এদিকে এখন পরিস্থিতি এমন যে হাতে আর কেউ হাত বাড়িয়ে দিচ্ছেন না। সুতরাং পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা লাগানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতি যে হবে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু তাতে কী, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ দাস ভরসা রাখলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। তাই তাঁর ডাক শুনে কেউ না আসলেও একলা চলতে শুরু করেছেন। কারণ কবিগুরুর সেই বিখ্যাত গান যেন আজও প্রাসঙ্গিক—‘‌যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’‌ হ্যাঁ, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় একলাই চলছেন তিনি।

অন্যদিকে সংগঠন সেভাবে না থাকায় জোরালো প্রচার বা জাঁকজমক করে প্রচার করতে পারছেন না কংগ্রেস প্রার্থী সুদীপ দাস। আর তাই বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের এলাকায় ইলেকট্রিক স্কুটি নিয়ে একাই প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে। কারণ এখন আর সেভাবে সাঙ্গপাঙ্গ নেই। তাই সুদীপ দাসের প্রচারের কোনও আড়ম্বরও নেই। নেই কোনও জাঁকজমকও। শুধুমাত্র স্কুটিতে দলের পতাকা সাঁটিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। আর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এই তরুণ কংগ্রেস প্রার্থী। বর্ধমান শহরের হলদি দে’পাড়ার বাসিন্দা ২৯ বছরের সুদীপ দাস। গুসকরা কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বর্ধমানে স্কুটি চালিয়ে একাই প্রচার করছেন সুদীপ দাস।

এছাড়া প্রচারে দলের কর্মী–সমর্থকদের পাওয়া যাচ্ছে না। কারণ আগের মতো সংগঠনও নেই। আবার অর্থের সেই আতিশয্যও নেই। তাই এমন পরিস্থিতিতে বিশ্বকবির গানের লাইনকেই পাথেয় করেছেন তিনি। তাতে সাফল্য অথবা ব্যর্থতা যাই আসুক। শেষ চেষ্টা তো করে দেখা উচিত। তাই করছেন সুদীপ দাস বলে মনে করছেন অনেকে। আর জনসংযোগ থেকে শুরু করে ভোটের প্রচার, দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার টাঙানো সব কাজই নিজেই করছেন সুদীপ। আর এই নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‌বড় দলগুলির মতো মিটিং, মিছিল করা সম্ভব হচ্ছে না ঠিকই। তবে সকলের কাছেই যাচ্ছি।’‌

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?