আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি : বহরমপুরের কিছু বুথে পুনরায় নির্বাচন করানোর দাবি জানাল কংগ্রেস। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই কথা জানানো হয়েছে। বহরমপুরের ৮টি বুথে ফের নির্বাচন করানোর দাবি উঠেছে।

কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে, ছাপ্পা ভোট ও রিগিংয়ের পাশাপাশি ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করেছে তৃণমূল। বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর বিধানসভা কেন্দ্রের সালারে। বহরমপুরের বহু বুথে নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। তাই এই সব বুথে পুনরায় নির্বাচন করা হোক। কংগ্রেসের তরফে অবশ্য নিজে চিঠি লেখেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর পরিবর্তে চিঠি লিখেছেন নিলয় প্রামাণিক। চিঠিতে তিনি জানিয়েছেন, ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলুরির ১৫৫ ও ১৫৬ নম্বর বুথ, কাজিপাড়ার ১৫৭ নম্বর বুথ, শেখ পাড়ার ১৬৬, ১৬৭ ও ১৬৮ নম্বর বুথ ও দোহাপাড়ার ১৭১ ও ১৭২ নম্বর বুথে নতুন করে নির্বাচন জরুরি।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে গত লোকসভা কেন্দ্রে অধীরের কেন্দ্রে জয়ের ব্যবধান এক লক্ষের নীচে নেমে এসেছে। ভোটের প্রচারে নেমে বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অধীরকে। তবে ভোটের পর কংগ্রেসের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ