এই মুহূর্তে

লক্ষ্মীর ভাণ্ডারে সায় কংগ্রেসের!

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রোজেক্ট ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)। এই প্রকল্পে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পান মাসে ৫০০ টাকা। তফশিলি শ্রেণির মহিলারা পান মাসে হাজার টাকা। তা নিয়ে কটাক্ষ করেছেন বহু কংগ্রেস নেতা। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারেই সায় দিল হাত শিবির।

কংগ্রেস নেতা নেপাল মাহাতো সোমবার বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ৫০০ টাকার বদলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে দেওয়া হবে ১ হাজার টাকা করে। তফশিলি শ্রেণি’র মহিলারা পাবেন মাসিক ২ হাজার টাকা করে। এদিন হলদিয়া মহকুমা পঞ্চায়েত রাজ্য সম্মেলন থেকে এই বক্তব্য রাখেন কংগ্রেস নেতা।

তা নিয়েই কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, কর্ণাটকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প টোকা হয়েছে। এরপরেই বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস কোনও দিনই ক্ষমতায় আসতে পারবে না। তাই হাত শিবিরের এই বক্তব্য বৃথা। বলেন, রাজ্য সরকারের এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, এর আগেও বাম থেকে বিজেপি নেতৃত্বের বিভিন্ন বক্তব্যে দাবি করা হয়েছিল ক্ষমতায় তাঁদের দল এলে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ, পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ