পুরুলিয়ায় নির্মীয়মান সেতু ধসে বিপত্তি, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Share:

 নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর নির্মীয়মান বুঁদলা সেতু ধসে বিপত্তি। যা নিয়ে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। ঘুর পথে চলছে যানবাহন। পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক দিয়ে আসানসোল যাওয়ার প্রধান রাস্তা। রাজ্য সড়কের উপর পুরোনো বুঁদলা সেতুর পাশে চলছিল নতুন সেতু নির্মাণের কাজ।ঠিক তখনই পুরনো সেতুতে ঘটে যায় এক বড়সড় বিপর্যয়। আচমকা ধস নেমে বন্ধ হয়ে যায় যানচলাচল। ঘুর পথে চলছে বাস এবং পণ্যবাহী ট্রাক।

নতুন সেতুর কাজ এখনও অসম্পূর্ণ থাকায় পুরনো সেতুটিই ছিল যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু সেখানেও ধস দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। পুরুলিয়া থেকে আসানসোল যাওয়ার প্রধান এই রাজ্য সড়ক। যার মধ্যে ছিল বহু পুরনো সেতু। রঘুনাথপুর এর কাছেই এই বুঁদলা সেতু শতাব্দী প্রাচীন। সেতুটি দুর্বল হয়ে যাওয়ার জন্য প্রায় বছরখানেক আগেই পূর্ত দপ্তর নতুন করে সংস্কারের কাজ শুরু করে।

পূর্ত দপ্তর পুরনো সেতুর পাশেই নতুন করে তৈরি করছে সেতু। নির্মীয়মান সেতুর একাংশে ধস নামায় সেটি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে। দুর্বল পুরনো সেতুর উপর চাপও বাড়ছিল। সেই ভার সইতে না পেরেই এই বিপত্তি বলে মনে করছে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা।

এর ফলে রঘুনাথপুর থানার পক্ষ থেকে সেতুর মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। ভারী যানবাহনগুলোকে বিকল্প বা ঘুরপথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে বাইক। বিপজ্জনক সেতুর জন্য কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে নিত্যযাত্রীদের। এখন কবে বুঁদলার নতুন সেতু তৈরি হয় এবং পুরনো সেতুটিকে কবে সংস্কার করে, সেই অপেক্ষায় রয়েছে মানুষ।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?